Loading live market data...
Loading active stocks...
Connecting...

কেন্দ্রীয় বাহিনীর ‘ধাক্কা’য় উদয়নারায়ণপুরে ভোটারের মৃত্যু? তদন্তে হাওড়ার জেলাশাসক

ভোটকেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর ধাক্কাধাক্কিতে মাটিতে পড়ে গিয়ে বৃদ্ধ ভোটার পূর্ণচন্দ্র দলুইয়ের মৃত্যু হয়েছে। তদন্তে হাওড়ার জেলাশাসক।

Share:

নিজস্ব প্রতিনিধি: শেষ হয়েছে বাংলার দুই দফার ভোটপর্ব। মোটের উপর নির্বিঘ্নে দুই দফার ভোট সম্পন্ন হলেও কোথাও কোথাও বিক্ষিপ্ত অশান্তি দেখা গিয়েছে। বিশেষ করে, কেন্দ্রীয় বাহিনীর হুজ্জতির অভিযোগ উঠেছে অনেক কেন্দ্রে। কখনও লুঙ্গি পরে যাওয়ায় ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি, কখনও কেন্দ্রীয় বাহিনীর ধাক্কা ধাক্কিতে মৃত্যু হয়েছে বৃদ্ধ ভোটারের, এমন একাধিক অভিযোগ উঠেছে। গতকাল রাজ্যর দ্বিতীয় দফার ভোটে এক বৃদ্ধ ভোটারের মৃত্যুতে হৈচৈ পড়ে গিয়েছিল হাওড়ার উদয়নারায়ণপুরে। অভিযোগ ওঠে, ভোটকেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর ধাক্কাধাক্কিতে মাটিতে পড়ে বৃদ্ধ ভোটার পূর্ণচন্দ্র দলুইয়ের মৃত্যু হয়েছে। এই ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে পেঁড়ো থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতের ছেলে তরণী দলুই।

ইতিমধ্যেই উলুবেড়িয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর মরদেহের ময়নাতদন্ত হয়েছে। তবে পুলিশ এই ঘটনায় প্রাথমিকভাবে বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্টের পরেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেই জানিয়েছে পুলিশ। তাছাড়া এই ঘটনায় তদন্তে নেমেছে হাওড়ার জেলাশাসকও। ওই ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই হাওড়ার জেলাশাসকের কাছে পাঠিয়েছে পুলিশ।

গতকাল বুধবার হাওড়ার উদয়নারায়ণপুর বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় দফার ভোট ছিল। সেইমতো বলরামপুর প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ছেলের সঙ্গে ভোট দিতে গিয়েছিলেন কুরিট এলাকার বাসিন্দা পূর্ণচন্দ্র দলুই। তাঁর ছেলের অভিযোগ, অসুস্থ থাকায় তিনি বাবার সঙ্গে বুথের ভিতরে যাওয়ার জন্য কেন্দ্রীয় বাহিনীর কাছে অনুরোধ করেছিলেন। কিন্তু রাজি হয়নি তাঁরা। পরে বাবা একাই ভোট দিতে যান। ভোট দিয়ে ফেরার সময় তাঁকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান জোরে ধাক্কা দেয়। সেখানেই বৃদ্ধ পড়ে যান। তা দেখামাত্রই ছুটে যান তরণী, তিনি কয়েকজনের সঙ্গে বাবাকে মাটি থেকে তুলে ধরাধরি করে আমতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। তবে শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। বৃদ্ধ পড়ে গেলেও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তাঁদের সাহায্য করতে এগিয়ে আসেনি। মৃতের ছেলের অভিযোগ, তিনি যদি সেই সময় বাবার সঙ্গে থাকতেন তাহলে এমনটা হত না। কিন্তু তাঁকে তাঁর বাবার সঙ্গে বুথের ভিতরে যেতে দেওয়া হয়নি। অনেক অনুরোধ করার পরেও। তাই আজ এই পরিণতি হল। চোখের সামনে বৃদ্ধ বাবাকে শেষ হয়ে যেতে দেখতে হল। এখন ওই জওয়ানের উপযুক্ত শাস্তি চান তরণী। এখন নির্বাচন কমিশন অভিযোগ উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। বলছে, বৃদ্ধ অসুস্থ থাকার জন্যই মারা গিয়েছেন। তবে এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে তৃণমূল।

শুটিংয়ের ফাঁকেই হাসপাতালে অক্ষয় কুমার, চোখে অপারেশন হল নায়কের

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে কার্তিক মহারাজের নাম প্রস্তাব করলেন সাধু সন্ন্যাসীদের একাংশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত

দেবকে দেখে ‘চোর চোর’ শ্লোগান, ভাইরাল ভিডিও দেখে ‘থ’ নেটমহল, রাজনীতি ছাড়ার অনুরোধ

ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে পুলিশের তৎপরতা শুরু

শ্রীরামপুরে পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার তিন দুষ্কৃতী

মোদিকে অনুসরণ তারেকের, কনভয় থামিয়ে অ্যাম্বুলেন্সের জন্য রাস্তা ছাড়লেন প্রধানমন্ত্রী

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

ধোনি কি বিদায়ী ম্যাচের অপেক্ষায়? আইপিএলে মাহির ফেরা নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য অশ্বিনের

‘DM আঙ্কেল, আমাদের রাস্তাটা বানিয়ে দিন’, খুদের আর্জিতে নড়েচড়ে বসল প্রশাসন

চুঁচুড়ায় দখল হয়ে যাওয়া তৃণমূলের কার্যালয় নিজের হাতে খুলে দিলেন বিজেপি বিধায়ক