ভোটকর্মীদের বাড়ি ফেরা নিশ্চিত করতে বিশেষ ট্রেন

দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের তরফে ভোটের দিন বিশেষ ট্রেন চালানোর আবেদন করা হয়েছিল। তার ভিত্তিতেই এই ট্রেনগুলি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী শনিবার রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন(Panchayat Election)। সেদিন রাতে ভোটকর্মীরা যাতে নিশ্চিত ভাবে বাড়ি ফিরতে পারেন তার জন্য পদক্ষেপ করল পূর্ব রেল(Eastern Railway)। ওই দিন গভীর রাতে স্পেশাল ট্রেন(Special Train) চালাবে পূর্ব রেল। মূলত শিয়ালদহ দক্ষিণ শাখায় তিনটি স্পেশাল ট্রেন পরিষেবা পাবেন ভোটের কাজ সেরে ফেরা কর্মীরা। রেলের তরফে জানানো হয়েছে, দক্ষিণ ২৪ পরগনার(South 24 Pargana) জেলাশাসকের তরফে ভোটের দিন বেশি রাতে ট্রেন চালানোর আবেদন করা হয়েছিল। তার ভিত্তিতেই এই বিশেষ ট্রেনগুলি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রেন তিনটি যথাক্রমে ডায়ন্ডহারবার(Daimond Harbour), ক্যানিং(Canning) ও নামখানা(Namkhana) থেকে শিয়ালদা পর্যন্ত চলবে। ডায়মন্ডহারবার থেকে স্পেশ্যাল ট্রেনটি রাত ১টায় ছাড়বে। ট্রেনটি শিয়ালদায় ঢুকবে রাত ২টো ২৭ মিনিটে। ক্যানিং থেকে স্পেশাল ট্রেনটি রাত ১টায় ছেড়ে শিয়ালদায় পৌঁছাবে রাত ২টো ৫ মিনিটে। শেষ ট্রেনটি নামখানা থেকে ১১টা ৪৫ মিনিটে ছাড়বে। সেটি শিয়ালদায় পৌঁছবে রাত ২টো ২০ মিনিটে।

আরও পড়ুন ৮ জুলাই সবেতন ছুটি দেওয়ার নির্দেশ জারি করল রাজ্য

দক্ষিণ ২৪ পরগনা ব্যতীত রাজ্যের আর কোনও জেলা প্রশাসনের তরফে থেকে এই বিশেষ ট্রেন ছাড়ার জন্য পূর্ব রেলকে আবেদন জানানো হয়নি। তাই উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমান জেলায় রেতের দিকে কোনও স্পেশ্যাল ট্রেন চালানো হচ্ছে না বলেই জানা গিয়েছে। তবে আগামিকাল সকালের মধ্যে যদি কোনও জেলা প্রশাসনের তরফে পূর্ব তথা দক্ষিণ পূর্ব রেলের তরফে বিশেষ ট্রেন চালানোর আবেদন জানানো হয় তাহলে তা ভেবে দেখা হবে বলেই দুই রেলের তরফে জানানো হয়েছে। উল্লেখ্য, পূর্ব রেলের পাশাপাশি দক্ষিণ পূর্ব রেলের ওপর নির্ভরশীল হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের জেলা প্রশাসনের দিকেও অনেকে তাকিয়ে থাকবেন তাঁরা এই ধরনের কোনও আবেদন করেন কিনা তা দেখতে।  

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

শরীরে পুষ্টির ঘাটতি মেটাতে কোন খাবারগুলি রাখবেন রোজকার ডায়েটে?

দল ভাঙনের ষড়যন্ত্রে লিপ্ত! কাকলি-সুখেন্দুকে বহিষ্কারের পথে তৃণমূল

বিমানবন্দরে আটক ইরাকের ফুটবলার, টানা সাত ঘণ্টা জেরার অভিযোগ মার্কিন প্রশাসনের বিরুদ্ধে

ভেনিস অব দ্য ইস্ট, ঘুরে আসুন কেরলমের সবচেয়ে মোহময় জলনগরী আলেপ্পি

দুর্দান্ত অফার! ২২ হাজার টাকা ছাড় OnePlus-র ফ্ল্যাগশিপ স্মার্টফোনে

মিস ইউনিভার্স থেকে ফ্যাশন আইকন, জানুন সুস্মিতা সেনের গ্ল্যামারাস ‘সেল্ফ-মেড’ জীবনযাপন

অনুব্রতের বিরুদ্ধে ইট চুরির অভিযোগ শুভেন্দুর, দায়ের FIR

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

বয়স বাড়লেই হাড় ভাঙার ভয়? অস্টিওপোরোসিসের ঝুঁকি কমাতে ভরসা হতে পারে ব্লুবেরি

ঐতিহ্যনির্ভর তবে আধুনিক, নতুন প্রজন্মের কাছে বাড়ছে মিনিমাল জুয়েলারির চাহিদা

নির্জলা একাদশী ২৪ না ২৫ জুন? জেনে নিন শুভ সময় ও উপবাস ভাঙার নিয়ম