ডার্বির আগে চাপে মোহনবাগান, ডুরান্ডের দ্বিতীয় ম্যাচেও জয় পেল না

বুধবার যুবভারতীতে মুম্বই সিটি এফসি’র বিরুদ্ধে ড্র করেই মাঠ ছাড়তে হল ফেরান্দোর ছেলেদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের (East Bengal) বিরুদ্ধে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan)। সেই ম্যাচে প্রতিপক্ষের উপরে বাড়তি মানসিক চাপ তৈরি করতে বুধবার ডুরান্ডে (Durand Cup) মুম্বই সিটি এফসি’র (Mumbai City FC) বিরুদ্ধে জয় চেয়েছিলেন সবুজ-মেরুন কোচ জুয়ান ফেরান্দো (Juan Ferrando)। কিন্তু তাঁর সেই ইচ্ছা অপূর্ণই থেকে গেল। দ্বিতীয় ম্যাচেও জয় অধরা থেকে গেল মোহনবাগানের। যুবভারতীতে মুম্বই সিটি এফসি’র (Mumbai City FC) বিরুদ্ধে ড্র করেই মাঠ ছাড়তে হল ফেরান্দোর ছেলেদের। ফলে ডার্বির আগে যথেষ্টই চাপে পড়ে গেল সবুজ মেরুন শিবির।

ডুরান্ডের প্রথম ম্যাচে অখ্যাত রাজস্থান ইউনাইটেডের কাছে ৩-২ গোলে হেরে মাঠ ছাড়তে হয়েছিল সবুজ-মেরুন শিবিরকে (Mohun Bagan)। এদিন দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বই সিটি এফসির। প্রতিযোগিতায় টিকে থাকার জন্য এদিনের ম্যাচ জেতা জরুরি ছিল ফেরান্দোর (Juan Ferrando) ছেলেদের জন্য। কিন্তু বরাবর শক্ত গাঁট হিসেবে পরিচিত মুম্বইকে হারাতেই পারল না সবুজ মেরুন (Mohun Bagan)। ম্যাচের শুরুটা ভাল করলেও প্রথম ম্যাচের ভুল শোধরাতে পারল না দ্বিতীয় ম্যাচেও। ভুরি ভুরি সুযোগ নষ্ট করল সবুজ-মেরুন ব্রিগেড (Mohun Bagan)।

মুম্বইয়ের বক্সে একাধিকবার হানা দিলেও সাফল্য পেল প্রথমার্ধের ৪০ মিনিটের মাথায়। লিস্টন কোলাসো গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন। এক গোলে এগিয়ে থাকার সুবাদে দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁজ বাড়িয়েছিল সবুজ মেরুন। কিন্তু একের পর এক সুবর্ণ সুযোগ মিস করলেন ফেরান্দোর ছেলেরা। ৭৭ মিনিটে পেরেইরা দিয়াজ গোল করে ম্যাচে সমতা ফেরান। গোল খাওয়ার পরে তেড়েফুঁড়ে আক্রমণে ঝাঁপিয়েছিল মোহনবাগানের ছেলেরা। কিন্তু কাজের কাজ করতে পারেনি।  

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর