দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ব্যর্থ বৈভব-যশস্বী, খোঁড়াতে-খোঁড়াতে ১৫৯ রান তুলল রাজস্থান

নিজস্ব প্রতিনিধি, লখনউ: ব্যাট হাতে ব্যর্থ হলেন যশস্বী জযসোয়াল-বৈভব সূর্যবংশীরা। দলের প্রয়োজনে জ্বলে উঠতে পারলেন না অধিনায়ক রিয়ান পরাগ-শিমরান হেইটমায়াররাও। ফলস্বরূপ বুধবার (২২ এপ্রিল) খাবি খেতে খেতে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রান তুলল রাজস্থান রয়্যালস।

টস জিতে এদিন প্রথমে রাজস্থানকে ব্যাট করতে পাঠান লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পন্থ। চোট সারিয়ে ৩৫৩ দিন বাদে ফের লখনউয়ের জার্সি গায়ে মাঠে নামেন জোরে বোলার ময়াঙ্ক যাদব। ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি রাজস্থানের। মারকুটে ব্যাটার হিসাবে পরিচিত বৈভব সূর্যবংশী ছিলেন অনেকটাই রক্ষণাত্মক। যশস্বী জয়সোয়াল হাত খুলে খেলতে শুরু করেছিলেন। তবে বেশিক্ষণ তিষ্ঠোতে পারেননি। তৃতীয় ওভারেই মোহাম্মদ শামি জোড়া ধাক্কা দেন। পঞ্চম বলে ফিরিয়ে দেন যশস্বীকে (১২ বলে ২২)। দিগ্বেশ সিংহের হাতে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন যশস্বী।  পরের বলেই শূন্যরানে আউট হয়ে যান ধ্রুব জুরেল। ওই জোড়া ধাক্কা সামলে ওঠার আগেই চতুর্থ ওভারে মহসিন খানের বলে ফিরে যান বৈভব সূর্যবংশী। তিনি করেন ১১ বলে ৮ রান। শূন্য রানে তিন উইকেট খুঁইয়ে চাপে পড়ে যায় রাজস্থান। পাওয়ার প্লে শেষে রাজস্থানের রান দাঁড়ায় তিন উইকেটে ৪৪।

চতুর্থ উইকেটে জুটি বেঁধে অধিনায়ক রিয়ান পরাগ ও শিমরন হেইটমায়ার খানিকটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চালান। নবম ওভারে প্রিন্স যাদবের বলে ফিরে যান রিয়ান (১৯ বলে ২০)। ভেঙে যায় ৩০ রানের পার্টনারশিপ। ১১তম ওভারে হেইটমায়ারকে (১৮ বলে ২২) ফেরান মহসিন খান। ৭৭ রানের মধ্যেই রাজস্থানের অর্ধেক ব্যাটার সাজঘরে ফিরে যান। ষষ্ঠ উইকেটে রবীন্দ্র জাদেজা ও ডোনোভান ফেরেইরা মাথা ঠান্ডা করে খেলে দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। ১৬তম ওভারে বল করতে এসে ডোনোভানকে (১৯ বলে ২০) ফিরিয়ে ৩৩ রানের জুটি ভাঙেন প্রিন্স যাদব। একা কুম্ভ হয়ে লড়াই করতে থাকেন জাদেজা। আটে নেমে হাত খুলে খেলার চেষ্টা করেন শিবম দুবে। দুজনের সৌজন্যে শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৫৯ রান তুলতে সক্ষম হয় রাজস্থান। জাদেজা ২৯ বলে ৪৩ এবং শিবম ১১ বলে ১৯ রান করেন। লখনউয়ের হয়ে মহসিন খান, মোহাম্মদ শামি এবং প্রিন্স যাদব ২টি করে উইকেট নিয়েছেন।

Published by:

Share Link:

More Releted News:

আইপিএলে একটি ম্যাচও খেলবেন না ধোনি? আসল সত্যি জানিয়ে দিলেন CSK কোচ

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ