বিশ্বকাপের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করল আফগানিস্তান, চাপে ওয়েস্ট ইন্ডিজ

Share:

নিজস্ব প্রতিনিধি: বছর ঘুরলেই শুরু হবে ক্রিকেট বিশ্বকাপ। শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। তবে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ। সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেওয়ার লড়াইয়ে আফগানিস্তান নিজেদের জায়গা পাকা করে নিয়েছে। অন্যদিকে চাপে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ান দলের সামনে তৈরি হয়েছে কঠিন সমীকরণ। ফলে এবারও বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জন করতে না পারার আশঙ্কা দেখা দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের সামনে।

বিশ্বকাপে মোট ১৪টি দল অংশ নেবে। আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়ে সরাসরি বিশ্বকাপে জায়গা পাবে। আসন্ন বিশ্বকাপের জন্য সরাসরি যোগ্যতা অর্জনকারী নবম দল হল আফগানিস্তান। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং শ্রীলঙ্কা আগেই নিজেদের জায়গা পাকা করে নিয়েছে। বর্তমানে বিশ্বকাপে সরাসরি প্রবেশের জন্য মাত্র একটি জায়গা বাকি আছে, যার জন্য বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে।

অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের সামনে রয়েছে ভারতের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ওয়ানডে ম্যাচ। র‍্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থান উন্নত করতে সেই সিরিজে ভালো ফল করা ক্যারিবিয়ান দলের জন্য অত্যন্ত জরুরি। কিন্তু আফগানিস্তান ভালো ফল করলে ওয়েস্ট ইন্ডিজের জন্য শীর্ষ আটে ওঠা আরও কঠিন হয়ে যাবে। ফলে ২০২৭ বিশ্বকাপের টিকিটের লড়াইয়ে এখন আফগানিস্তান এগিয়ে থাকলেও ওয়েস্ট ইন্ডিজকে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে। সেপ্টেম্বরে বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রস্তাবিত ওডিআই সিরিজটি না হলে বিশ্বকাপ বাছাইপর্বে ওয়েস্ট ইন্ডিজের অংশগ্রহণ নিশ্চিত হয়ে যাবে।

হ্যারিকেনই ছিল ভরসা, স্বাধীনতার পর প্রথম বিদ্যুতের আলো পৌঁছল উত্তরবঙ্গের এই গ্রামে

কেকেআর অলরাউন্ডার রমনদীপের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন অভিনেত্রী চার্লি চৌহান 

জমির সন্ধান চাই, গভীর রাতে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি ঋষভের

জমি দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

হিমাচলে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ৭, আহত একাধিক

ভারত থেকে এবার কয়েক টন কাঁদানে গ্যাস নিল তারেক সরকার, কী করতে চলেছে?

নয়াদিল্লির আইআইটি’র সমাবর্তনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

সাতসকালে প্রকাশ্য রাস্তায় গুলি, ইসলামপুরে গুরুতর জখম প্রধান শিক্ষক

নিম্নচাপের জেরে শনিতে ভাসবে বাংলা! হলুদ সতর্কতা জারি কলকাতায়

রাশিয়ার থেকে তেল কেনার শাস্তি! ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক চাপাচ্ছে আমেরিকা

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

বিশ্বকাপের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করল আফগানিস্তান, চাপে ওয়েস্ট ইন্ডিজ

তোলাবাজি, দুর্নীতি-সহ একাধিক অভিযোগ, গ্রেফতার নৈহাটির প্রাক্তন বিধায়ক

ইউপিআই বা অনলাইনে পেমেন্ট করলে অতিরিক্ত টাকা কাটবে? জানুন সত্যিটা