ভারতের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি : সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছে ভারত। প্রথম, দ্বিতীয় ম্যাচের মতো তৃতীয় ওয়ানডেতেও ভারতের বিরুদ্ধে টস জয় অস্ট্রেলিয়ার। তবে এবার টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়নি অজিরা। এবার প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার। ধীরে চল নীতি নিয়ে খেলছে অস্ট্রেলিয়া। এদিন অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করতে নেমেছেন মিচেল মার্শ ও ট্রেভিস হেড। দুজনেই অত্যন্ত ধরে খেলার চেষ্টা করছেন। ভারতীয় পেসারদের বুধে নিয়ে খেলা শুরু করতে চাইছেন তাঁরা। ২৯ রানে ট্রেভিস হেডকে ড্রেসিংরুমে পাঠালেন মহম্মদ সিরাজ। ৯ ওভারে ৬১ রানে প্রথম উইকেট খোয়াল অস্ট্রেলিয়া।

জানা গিয়েছে, প্রথম ৩ ওভার খুব সাবধানে খেলেছেন মার্শ ও হেড। কোনওভাবেই উইকেট এখনই হারাতে নারাজ তাঁরা। চতুর্থ ওভার থেকে ধীরে ধীরে হাত খুলতে শুরু করেছে। দুই ব্যাটারই আস্তে আস্তে হাত খুলে খেলতে শুরু করেছেন। ইতিমধ্যেই সিরিজ নিজেদের দখলে নিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। গত দুটি ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ভারত। গত দুই ম্যাচেও টসে হেরে প্রথমে ব্যাটিং করতে গিয়েছিল ভারত। প্রথম ম্যাচে বৃষ্টির জন্য খেলায় কিছুটা বিঘ্ন হলেও দ্বিতীয় ম্যাচে প্রথম থেকেই আবহাওয়া ভালোই ছিল। ওই দুই ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হার হয়েছে ভারতের। এবার তৃতীয় ম্যাচেও টসে হেরেছেন শুভমন গিল। সিডনিতে ভারতকে প্রথমে বল করতে পাঠিয়েছে অস্ট্রেলিয়া।

প্রথম দুই ম্যাচে ভারতের একাদশে কোন পরিবর্তন না হলেও তৃতীয় ম্যাচে একাদশে পরিবর্তন এনেছে ভারত। সিডনির ম্যাচে দুটি বদল হয়েছে ভারতের প্রথম একাদশে। বাদ পড়েছেন অর্শদীপ সিং ও নীতিশ রেড্ডি। এদের বদলে দলে এসেছেন কুলদীপ যাদব ও প্রসিদ্ধ কৃষ্ণ।

মোবাইলের প্রলোভন দেখিয়ে শিশুকে ‘যৌন হেনস্থা’, গ্রেফতার অভিযুক্ত

শ্রাবণ মাসের প্রথম সোমবারে ভক্তদের শুভকামনা জানালেন মুখ্যমন্ত্রী

বিশ্বকাপ জিতে ছোট ভাইকে কোলে তুলে চুমুতে ভরালেন ইয়ামাল, আনন্দে সামিল মা-প্রেমিকা

মহারাষ্ট্রে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৫

CJP-র ‘চলো সংসদ’ অভিযান রুখতে দিল্লিতে মোতায়েন ৫০০০-এর বেশি পুলিশ

স্পেনের হাতে ট্রফি দেওয়ার পর মঞ্চ ছাড়তে নারাজ ট্রাম্প, ভাইরাল ভিডিও

উত্তরে ভারী দুর্যোগের পূর্বাভাস! কলকাতায় হবে বৃষ্টি, কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

অনশন ভাঙার জন্য তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক, নিজে হাতে লিখলেন চিঠি

বাংলাদেশের পাসপোর্ট থেকে বঙ্গবন্ধু-মুক্তিযুদ্ধের জলছবি মুছে দিল তারেক সরকার, ঠাঁই পেল জুলাই ষড়যন্ত্র

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর