আলভেজকে ধর্ষক বলে অপমান পথচারীর

Share:

নিজস্ব প্রতিনিধি : জামিন পেয়ে আদালতে প্রথমবার হাজিরা দিতে গিয়েছিলেন ধর্ষণকাণ্ডে অভিযুক্ত ব্রাজিলিয় ফুটবল তারকা দানি আলভেজ। সেইসময় তাকে ধর্ষক বলে অপমান করলেন এক পথচারী। যদিও ওই পথচারীর উদ্দেশ্যে কোনও পাল্টা প্রতিক্রিয়া দেননি আলভেজ।

বৃহস্পতিবার প্রথমবার আদালতে হাজিরা দিতে যান দানি আলভেজ। আলাদত আলভেজকে জামিন দিলেও প্রতি শুক্রবার হাজিরার নির্দেশ দিয়েছিল। শুক্রবার যেহেতু ছুটি ছিল, তাই বৃহস্পতিবারই আদালতে হাজিরা দেন আলভেজ। আদালেত দশ মিনিটের মতো ছিলেন এই ফুটবল তারকা। এরপর তিনি যখন আদালত ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন, তখন রাস্তার অন্য প্রান্তে থাকা এক পথচারী আলভেজকে ধর্ষক বলে ডাক দেন। ওই ব্যক্তির চিৎকার শুনেও মেজাজ হারাননি আলভেজ। ঠাণ্ডা মাথায় কোনও উত্তর না দিয়েই চলে যান তিনি।

উল্লেখ্য, ১০ লক্ষ ইউরোর বিনিময়ে জামিন মঞ্জুর হয় দানি আলভেজের। জামিন মঞ্জুর হলেও আদালতের তরফে বেশ কিছু শর্ত আরোপ করা হয়। সেই শর্ত অনুযায়ী স্পেনের বাইরে যেতে পারবেন না ব্রাজিলিও তারকা। ব্রাজিল ও স্পেনের দুটি পাসপোর্টই আদালতে জমা দেওয়া হয়েছে। নতুন করে আদালত কোনও সিদ্ধান্ত জানানোর আগে পর্যন্ত নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন না আলভেজ। আলভেজের বিরুদ্ধে অভিযোগ, বার্সেলোনা নাইট ক্লাবে এক মহিলা যৌন হেনস্তার শিকার হন। এই ঘটনায় ১৪ মাস জেলে বন্দি ছিলেন এই ফুটবল তারকা।

‘প্রশ্নফাঁসের ঘটনায়  শুক্রবার আরও কড়া ব্যবস্থা’, গভীর রাতে পড়ুয়াদের উদ্দেশে ভিডিও বার্তা মোদির

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের