আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সাকিবকে কেকেআরের অধিনায়ক দেখতে চান এই প্রাক্তন ক্রিকেটার

নিজস্ব প্রতিনিধি: অলরাউন্ডার হিসেবে বিশ্বর‍্যাঙ্কিংয়ের চতুর্থস্থানে রয়েছেন তিনি। কিন্তু তা সত্ত্বেও দলে জায়গা হচ্ছে না। আইপিএলের দ্বিতীয় পর্বে এখনও পর্যন্ত দেখা যায়নি সাকিব আল হাসানকে। আমিরশাহির মাটিতে পাঁচটি ম্যাচের একটিতেও বাঁ হাতি এই ক্রিকেটারটির কথা ভাবেনি কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট।

তবে ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল চোটের জন্য না থাকতে পারায় মনে করা হয়েছিল কেকেআরের একাদশে দেখা যাবে সাকিবকে। কিন্তু সকলকে চমক দিয়ে তাঁর পরিবর্তে টিম সেইফার্টকে দেখা যায় নাইটদের স্কোয়াডে। যদিও ৪ বলে মাত্র ২ রান করেছেন এই কিউয়ি ক্রিকেটার। তাই প্রশ্ন উঠতে শুরু করেছে সাকিবকে না খেলানোর বিষয়টি নিয়ে।

সাকিবের হয়ে সুর তুলেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। শুধুমাত্র খেলানোই নয়, বাংলাদেশের এই প্রাক্তন অধিনায়ককে নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে দেখতে চান তিনি। টুইট করে সেই কথা জানিয়েছেন আকাশ।

টুইটে তিনি লেখেন, ‘হতাশাময় সময়, কলকাতা নাইট রাইডার্স কি আগামী ম্যাচগুলির জন্য সাকিবকে অধিনায়ক করে দেখতে পারে? মরগানকে নিয়ে কিছু বলছি না। কিন্তু ওর ব্যাট থেকে যদি রান আসত খুব ভালো হতো। তবে সাকিব ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও করে দিতে পারবেন।’

 

Published by:

Share Link:

More Releted News:

কাটল শনির দশা, নিশাঙ্কা-রাহুলের ঝোড়ো ইনিংসে রাজস্থানকে হারিয়ে জয়ী দিল্লি

বিধ্বংসী ব্যাটিং রিয়ান-ডোনোভানের, দিল্লিকে ২২৬ রানের লক্ষ্য দিল রাজস্থান

আইপিএল থেকে ফিরেই দুঃসংবাদ, গুরুতর চোটে এক মাস মাঠের বাইরে মিচেল

শুভমন আউট হতেই বল নিয়ে যা করলেন বিরাট, তাজ্জব দর্শকরা, রইল ভিডিও

বঙ্গে কে আসবে ক্ষমতায়? মনের কথা জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

হোটেলের বাথরুমে মহিলাদের ভিডিও রেকর্ডের অভিযোগ, গ্রেফতার অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ