কড়া চাবুক বোর্ডের, আট মাসেই ছেঁটে ফেলল গম্ভীরের সহকারী ও ফিল্ডিং কোচকে

Share:

নিজস্ব প্রতিনিধি: বোর্ডের তরফ থেকে নেওয়া হল কড়া পদক্ষেপ। সদ্য অস্ট্রেলিয়ার মাটিতে ১-৩ ব্যবধানে সিরিজ়‌ হেরেছে ভারত। সেই সিরিজ়‌ শেষ হওয়ার তিন মাস পরে আরও কড়া বোর্ড। ছেঁটে ফেলা হয়েছে গম্ভীরের সহকারী অভিষেক নায়ারকে। জানা গিয়েছে, ভারতের ফিল্ডিং কোচ টি দিলীপ এবং স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ সোহম দেসাইও চাকরিহারা হয়েছেন।

একটি সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী, ভারতের ব্যর্থতার কারণ হিসাবে বার বার এই তিন জনের কথা আলোচনায় উঠে এসেছে। শুধু তাই নয়, দলের ম্যাসিয়োরেরও চাকরি গিয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, আপাতত ফিল্ডিং কোচ হিসাবে আর এক সহকারী কোচ রায়ান টেন দুশখাতে দায়িত্ব সামলাবেন। এ ছাড়া সোহমের জায়গায় আসতে পারেন আদ্রিয়ান লে রুস, যিনি এখন আইপিএলের দল পঞ্জাব কিংসের সঙ্গে যুক্ত। তবে অভিষেক এবং দিলীপের স্থান কে নেমে তা এখনও পরিষ্কার জানানো হয়েনি বোর্ডের তরফ থেকে।

আইপিএল শেষ হলেই ইংল্যান্ডে টেস্ট সিরিজ়‌ খেলতে যাবে ভারত। নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে সেটাই তাদের প্রথম সিরিজ়‌। অস্ট্রেলিয়ার মতো ইংল্যান্ডে গিয়েও যাতে দুরবস্থার মধ্যে পড়তে না হয়, সেই লক্ষ্যেই হাল ফেরানোর রাস্তার খোঁজ করছে বোর্ড সদস্যরা। তবে বোর্ডের তরফে এখনও আনুষ্ঠানিক ভাবে কোনও ঘোষণা হয়নি।

গম্ভীর কোচ হয়ে আসার পর কেকেআর থেকে নিয়ে এসেছিলেন অভিষেককে। গম্ভীরের জোরাজুরি মেনেই রাজি হয়ে যায় বোর্ড। কিন্তু আট মাসেই চাকরি গেল অভিষেকের। অনেক ক্রিকেটারই নিজেদের কেরিয়ারের পুনরুত্থানের পিছনে অভিষেকের অবদানের কথা বলেছেন। তার মধ্যে দীনেশ কার্তিক, কেএল রাহুলেরা উল্লেখযোগ্য। তবে সুনীল গাওস্করের মতো কেউ কেউ অভিষেকের সমালোচনাও করেছিলেন। যা-ই হোক না কেন, আট মাসের মধ্যে চাকরি যাওয়ার ইতিহাসে বোর্ডের সাম্প্রতিক ইতিহাসে নেই।

অন্যদিকে, রাহুল দ্রাবিড়ের অধীনে যে কোচিং স্টাফেরা ছিলেন সেখানেও একমাত্র দিলীপই গম্ভীরের দলের সদস্য ছিলেন। তাঁর ফিল্ডিং করানোর অনুশীলন প্রশংসিতও হয়েছে। এখন দেখা যাচ্ছে, তাতেও বোর্ডকর্তারা সন্তুষ্ট নন।

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?