‘তোমাকে ছুঁতে পারি?’, বিমানবন্দরে ক্রাশ অভিষেক শর্মাকে দেখতেই তরুণী যা করলেন…

Share:

নিজস্ব প্রতিনিধি:  প্রিয় তারকাকে সামনে থেকে দেখলে অনেকেই আবেগে কী করবেন, আর কী করবেন না, বুঝে উঠতে পারেন না। আর সেই তারকা যদি হন ভারতীয় ক্রিকেটের হার্টথ্রব অভিষেক শর্মা, তাহলে উচ্ছ্বাস যে বাঁধ মানবে না, সেটাই স্বাভাবিক। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও বহু মহিলা ভক্তের ক্রাশ এই তরুণ ক্রিকেটার। এবার বিমানবন্দরে অভিষেককে চোখের সামনে পেয়ে এক মহিলা ভক্তের কাণ্ড রীতিমতো নজর কেড়েছে। বিশ্বাসই হচ্ছিল না নিজের চোখকে।  তাই অভিষেকের হাত ছুঁয়ে দেখে নিশ্চিত হলেন তিনি সত্যিই তাঁর প্রিয় তারকার সামনে দাঁড়িয়ে। এরপর নিজের হাতেই চাইলেন অটোগ্রাফ। সেই আবেগঘন মুহূর্ত ক্যামেরাবন্দি হতেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানবন্দর থেকে বেরিয়ে আসছেন অভিষেক শর্মা। হাতে মার্কার নিয়ে এক তরুণী তাঁর পিছু নেন। অভিষেকের নাম ধরে ডাকেন এবং তাঁর সঙ্গে ছবি তোলার পাশাপাশি অটোগ্রাফ দেওয়ার অনুরোধ করেন। এরপরই ঘটে মজার মুহূর্ত। অভিষেক যখন তাঁর হাতে সই করে দিচ্ছিলেন, তখন উত্তেজনায় ওই ভক্ত তাঁকে আঙুল দিয়ে আলতো করে ছুঁয়ে দেখেন। যেন নিজের চোখকে বিশ্বাস করাতে চাইছিলেন, সত্যিই কি তাঁর সামনে দাঁড়িয়ে রয়েছেন তাঁর প্রিয় ক্রিকেটার।  ভিডিওতে তাঁর বিস্ময় ও উচ্ছ্বাস স্পষ্ট ধরা পড়েছে। ভিডিওতে দেখা গিয়েছ, অভিষেক যখন তার হাতে সই করছিলেন, তখন  তরুণী বলেন, ‘আমি কি তোমাকে ছুঁতে পারি?’

 

View this post on Instagram

 

অভিষেকও পরিস্থিতি স্বাভাবিক রেখেই ভক্তের হাতে অটোগ্রাফ দেন। মুহূর্তটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনদের নজর কেড়েছে। ক্রিকেটারের সঙ্গে এমন আকস্মিক সাক্ষাৎ যে ওই ভক্তের কাছে সারাজীবনের স্মৃতি হয়ে রইল, তা বলাই যায়। অভিষেক শর্মা সাম্প্রতিক সময়ে ভারতীয় ক্রিকেটে নিজের আগ্রাসী ব্যাটিংয়ের জন্য বিশেষ জনপ্রিয়তা পেয়েছেন। এশিয়ান গেমসের ফাইনালেও তাঁর ২৮ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস নজর কেড়েছিল।

‘এই সম্মানের স্বপ্ন দেখতাম’, এশিয়ান গেমসে সোনা জিতে আবেগপ্রবণ রানাঘাটের পিঙ্কি

পুজোর আগে সুখবর, দিল্লি ক্যাপিটালসের হেড কোচের দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায়

জ্ঞানেশের অপসারণ ইস্যুতে কমিশনের দফতরের বাইরে বিক্ষোভ, আটক অভিষেক-অখিলেশ, ধর্নায় রাহুল-প্রিয়ঙ্কা

উ‍ৎসবের মরশুমে বাড়িতে বানিয়ে ফেলুন চিংড়ির ঝাল পিঠে, রইল রেসিপি

‘শৌচাগারে ধোয়া হচ্ছে বাসন’, মিষ্টির দোকানে এ কি কাণ্ড! ভাইরাল ভিডিয়ো

দেশভাগের পর প্রথম, অসম-ঢাকার মধ্যে শুরু জাহাজ চলাচল

মাছ-মাংস ভুলে যাবেন, বাড়িতে বানান হোটেলের মতো ক্রিমি মসুর ডালের কোপ্তা

গভীর রাতে খড়দহের পাতুলিয়া স্বাস্থ্যকেন্দ্রে বোমাবাজি! গুরুতর জখম ২

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

‘তোমাকে ছুঁতে পারি?’, বিমানবন্দরে ক্রাশ অভিষেক শর্মাকে দেখতেই তরুণী যা করলেন…

‘হেলমেট পরে নিন, নইলে মাথায় লাঠি মারবে মানুষ’, হুমায়ুনকে তোপ শমীকের

‘সুপ্রিম কোর্টের নির্দেশ সবাইকে মানতে হবে’, জ্ঞানেশের পাশে দাঁড়িয়ে বার্তা দিলীপ ঘোষের