উজবেকিস্তানের কাছে ৩-০ গোলে হেরে গেলেন সুনীলরা

Share:

নিজস্ব প্রতিনিধি: ভালো খেলেও রক্ষণের দোষে উজবেকিস্তানের কাছে হারতে হলো সুনীল ছেত্রীদের। বৃহস্পতিবার রাতে দোহার আহমেদ বিন আলি স্টেডিয়ামে উজবেকিস্তানের কাছে ৩-০ গোলে হেরে কার্যত এএফসি এশিয়ান কাপ থেকে বিদায় নিল ভারত। পর পর দুই ম্যাচে হেরে এবং পাঁচ গোল হজম করে গ্রুপ লিগের তলানিতেই রয়ে গেল ব্লু ব্রিগেড। শেষ ম্যাচে সিরিয়ার বিরুদ্ধে নামবেন সুনীল ছেত্রীরা। ওই ম্যাচে বিশাল ব্যবধানে জিতলেই শেষ ষোলোয় পৌঁছনোর ক্ষীণ আশা থাকবে ইগর স্তিমাচের শিষ্যদের। কিন্তু তা অসম্ভব বলেই মনে হচ্ছে।

প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই গোলে হারলেও উজবেকিস্তানের বিরুদ্ধে জয়ের জন্য কোমর কষে ঝাঁপানো হবে বলে বুধবার জানিয়েছিলেন ভারতের কোচ স্তিমাচ। কিন্তু এদিন শুরু থেকেই সুনীলদের চেপে ধরে উজবেক খেলোয়াড়রা। মুহুর্মুহু আক্রমণ শানায়। আর সেই আক্রমণে কার্যত ভারতের রক্ষণ ভেঙে তছনছ হয়ে যায়। ম্যাচের চার মিনিটে ভারতীয় রক্ষণের ভুলে গোল করে উজবেকিস্তানকে এগিয়ে দেন আব্বোসবেক ফয়জুল্লায়েভ। গোল খাওয়ার পরে খানিকটা হতোদ্যম হয়ে পড়ে ভারতীয় শিবির। সুনীল-মনবীররা প্রতি আক্রমণে গেলেও ফিনিশিংয়ের অভাবে গোলের সুযোগ পাননি। উল্টে প্রতি আক্রমণ থেকে উঠে এসে ১৮ মিনিটে ফের গোল করে ব্যবধান বাড়ান উজবেকিস্তানের ইগর সার্গিব। ওই গোলের পরেই গা ঝাড়া দিয়ে ওঠেন সুনীলরা। প্রথমার্ধের শেষের দিকে ব্যবধান কমানোর দারুন সুযোগ পেয়েছিল ভারত। যদিও উজবেকিস্তানের গোলরক্ষক দলের নিশ্চিত পতন রোধ করেন। উল্টে প্রথমার্ধের সংযুক্তি সময়ে ভারতীয় দলের রক্ষণকে নিয়ে ছেলেখেলা করে ব্যবধান ৩-০ করেন শারজোদ নাজারুল্লায়েভ।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল শোধের জন্য মরিয়া হয়ে ঝাঁপিয়েছিলেন সুনীলরা। ম্যাচের নিয়ন্ত্রণও নিজেদের হাতে তুলে নেন। মাঝমাঠের দখল নিয়ে একের পর এক আক্রমণ শানান। কিন্তু সহজ সুযোগ পেয়েও কাজের কাজ করতে পারেননি নাওরেম-সুনীলরা। কেপি রাহুলের শট বারে লেগে প্রতিহত হয়ে ফিরে এসেছিল সুনীলের কাছে। কিন্তু গোলরক্ষককে ফাঁকা পেয়েও বল জালে জড়াতে পারেননি ভারত অধিনায়ক। ৭২ মিনিটের মাথায় কর্নার থেকে পাওয়া বলে লাফিয়ে উঠে হেড করেছিলেন রাহুল ভিখে। বল জালে জড়ানোর আগে কোনও রকমে হাত দিয়ে বল বাইরে ঠেলে কর্নারের বিনিময়ে গোল বাঁচান। তার পরে বেশ কয়েক বার গোলের সুযোগ এসেছিল। কিন্তু লাভ হয়নি।  

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

স্বামীর উপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ সুমিতের স্ত্রী

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর

কালীপুজোর রাতে পুলিশের বড় সাফল্য! গ্রেফতার ৩৪১, নিষিদ্ধ বাজি সহ আর যা যা উদ্ধার হল

লিলুয়ার পঞ্চাননতলা বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৬টি দোকান

ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর আগেই চোটের ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে! প্রথম একাদশে একাধিক বদল

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার, স্ত্রী-সন্তানের কাছে ক্ষমা চাইলেন Nvidia-র CEO জেনসেন হুয়াং

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার