এএফসি এশিয়া কাপে সিরিয়ার কাছে হেরে বিদায় সুনীলদের

Share:

 নিজস্ব প্রতিনিধি, দোহা: একাধিক গোলের সুযোগ নষ্টের খেসারত দিয়ে এএফসি এশিয়া কাপ থেকে বিদায় নিল ভারত। মঙ্গলবার সিরিয়ার কাছে ১-০ গোলে হেরে গেলেন সুনীল ছেত্রীরা। গ্রুপ লিগের তিন ম্যাচেই হারের চরম লজ্জা মাথায় নিয়ে খালি হাতে বিদায় নিতে হলো ইগর স্তিমাচের শিষ্যদের। শুধু তাই নয়, তিন ম্যাচে ৬ গোল হজম করতে হয়েছে নীল জার্সিধারীদের। বিপক্ষের জালে এক গোলও ঢোকাতে পারেননি সুনীলরা।

দোহায় অনুষ্ঠিত এএফসি এশিয়া কাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হেরেছিল ভারত। দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের কাছে ৩-০ গোলে হার হজম করতে হয়েছিল। টানা দুই ম্যাচ হেরে কার্যত প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছিলেন সুনীলরা। তবুও এদিন সিরিয়ার বিরুদ্ধে বড় ব্যবধানে জিতলে দ্বিতীয় রাউন্ডে ওঠার একটা সুযোগ ছিল। কিন্তু সেই সুযোগ হাতছাড়া করে একরাশ লজ্জাকে সঙ্গী করেই বিদায় নিল ইগর স্তিমাচের শিষ্যরা।

প্রথম দুই ম্যাচে শুরু থেকে খানিকটা রক্ষণাত্মক মনোভাব নিয়েই মাঠে নেমেছিলেন সুনীল ছেত্রী-মনবীর সিংহরা।  এদিন অবশ্য শুরু থেকেই প্রতিপক্ষ সিরিয়ার উপরে হামলে পড়েছিল নীল জার্সিধারীরা। রক্ষণ আগলে প্রতি আক্রমণে উঠে গিয়ে গোল আদায় করে নেওয়াই লক্ষ্য ছিল সুনীলদের। কিন্তু সেই কৌশল কাজের এলো না।  প্রথমার্ধে সিরিয়ার সঙ্গে সমানে সমানে লড়াই চালিয়ে গিয়েছিলেন স্তিমাচের ছেলেরা। এমনকি গোলের বেশ কয়েকটি সহজ সুযোগও নষ্ট করেন। তবে দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁজ বাড়ায় সিরিয়া। প্রতিপক্ষের ফুটবলারদের গতি এবং শরীরিক সক্ষমতার সঙ্গে এঁটে উঠতে পারেনি ভারতীয় দল। পরিকল্পনার অভাবও নজরে পড়ে। ৭৬ মিনিটের মাথায় সিরিয়ার ওমর খরিবিন জয়সূচক গোল করেন।

‘নিরাপত্তার নিশ্চয়তা পেলেই বাংলাদেশে ফিরবেন’, জানালেন সাকিব আল হাসান

সাগরে নিম্নচাপের জের, শুক্র রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

বিরাট স্বস্তি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের, ডিভোর্সের মামলা প্রত্যাহার করলেন স্ত্রী সঙ্গীতা

তামিলনাড়ুতে চাকরির টোপ দিয়ে যুবতীকে বাংলাদেশে পাচার, তদন্তে কলকাতা পুলিশ

পাসপোর্ট-ভিসা ছাড়াই দার্জিলিং বেড়াতে গিয়ে গ্রেফতার ‘বাংলাদেশি’, ঠাঁই হল হোল্ডিং সেন্টারে

পার্থ ভৌমিক গদ্দার! নৈহাটিজুড়ে পড়ল পোস্টার, চাঞ্চল্য

বিদেশি লিগে খেলছেন অজিঙ্কা রাহানে, কোন দলের হয়ে নামছেন নাইটদের প্রাক্তন অধিনায়ক?

২ বছরের জন্য নির্বাসিত পাক ক্রিকেটার, সঙ্গে ১০ লাক জরিমানা, কোন অপরাধে?

তৃণমূলীদের দলে যোগদান করালেই ব্যবস্থা, হুঁশিয়ারি দিলীপের

যুবশ্রী-যুবসাথীর বদলে আসছে যুবশক্তি, কারা পাবেন ৩ হাজার টাকা?

জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

‘পঞ্চায়েতে অতিরিক্ত কর বসানো হচ্ছে না’, বিভ্রান্তি দূর করে জানালেন দিলীপ

বিদেশি রেফারিদের যৌনসেবা দিয়ে ফল প্রভাবিত করার চেষ্টা, কাঠগড়ায় একাধিক ক্লাব

‘স্বাধীনতা সংগ্রামীরা গুলি খেয়েছেন, আর আপনার ডিমে ভয়,’ মহুয়াকে ভর্ৎসনা সুুপ্রিম কোর্টের