অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বমঞ্চে ঐতিহাসিক জয় আফগানদের

Share:

নিজস্ব প্রতিনিধি : অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিল আফগানিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে ১৪৮ রান করে আফগানরা। এরপর ব্যাট করতে নেমে ১২৭ রানে গুটিয়ে যায় অজিরা। ২১ রানে হার মানতে হয়েছে ম্যাক্সওয়েলদের। এনিয়ে বিশ্বমঞ্চে প্রথমবার অস্ট্রেলিয়াকে হারাল আফগানরা।

এদিন প্রথমে ব্যাট করে রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান ওপেনিং জুটিতে ১১৮ রান তোলা হয়। ৯৫ বলে ১১৮ রান করেন তাঁরা। ১১৮ রানের মধ্যে ইব্রাহিম করেন ৫১ রান। গুরবাজ করেন ৬০ রান। তবে শেষ পাঁচ ওভারে মাত্র ২৯ রান করতে পেরেছে আফগানরা। এদিন অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে হ্যাটট্রিক করেন প্যাট কামিন্স। ১৮ ওভারের শেষ বলে রশিদ খানকে আউট করেন অস্ট্রেলিয়ার বোলার। এরপর ২০ ওভারের প্রথম দুটি বলে কামিন্স আউট করেন করিম জামাত ও গুলবদিন নাইবকে।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারে হেডকে ফেরান নাভিন। এরপর তৃতীয় ওভারে ফেরান অধিনায়ক মিচেল মার্শকে। তারপর ষষ্ঠ ওভারে ডেভিড ওয়ার্নারকে আউট করেন মোহম্মদ নবী। ৩২ রানে তিন উইকেট হারানোর পর ৩৯ রানের জুটি গড়েন ম্যাক্সওয়েল ও স্টয়নিস। এরপর গুলবদিন ম্যাচের ভাগ্য বদলে দেন। আফগান বোলারের বাউন্সে ম্যাচের ১১ তম ওভারে আউট হন স্টয়নিস। টিম ডেভিডও উইকেটে থিতু হতে পারেননি। তাঁকেও আউট করে গুলবদিন। তারপর প্যাট কামিন্সকেও আউট করেন আফগান বোলার। চার ওভারে ২০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন গুলবদিন। নাভিন উল হকও ২০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন।

 

ফাইনালের আগে আবেগস্পর্শী পোস্ট মেসির, অবসরের ইঙ্গিত?

ইতিহাস গড়লেন পিভি সিন্ধু, প্রথম ভারতীয় হিসাবে জাপান ওপেন জয় ব্যাডমিন্টন তারকার

দলীয় কার্যালয়ে বুলডোজার চলতেই হাইকোর্টে ছুটলেন অভিষেক

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু-কাশ্মীর, আপাতত স্থগিত অমরনাথ যাত্রা

বিশ্বকাপের মাঝেই ইজরায়েলি দুষ্কৃতীদের গুলিতে নিহত ফুটবলার

মোষের মাংসের টান, বাঘ-সিংহের খাবার জোগাতে হিমশিম অবস্থা আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের

প্রথম জাতীয় পুরস্কার পেয়ে আনন্দে আত্মহারা কার্তিক, মা-বাবাকে জড়িয়ে কেঁদে ফেললেন ‘চান্দু’

চিকিৎসার নামে সোনমকে হাসপাতালে ‘আটকে’ রাখার দাবি! দিল্লি হাইকোর্টের দ্বারস্থ স্ত্রী

আজ কলকাতায় অমিত শাহ, রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

রবির সকালেই ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে, উত্তরে ভারী দুর্যোগ! জারি সতর্কতা

সংসদ অধিবেশন নিয়ে রবিবারের সর্বদলীয় বৈঠকে ডাক পেলেন সুদীপ-কাকলি

দু’জন মার্কিন সেনার মৃত্যুর বদলা নিতে ইরানকে ‘শাস্তি’ দিচ্ছে আমেরিকা

অশোকনগরে গৃহবধূর কাছ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র! ব্যাগ খুলতেই চোখ কপালে উঠল সিআইডির

বাবা-মায়ের খোঁজে বন্যার জলে তিন ঘণ্টা সাঁতার কেটে গ্রামে পৌঁছলেন যুবক