‘আমরা তো ডান্ডা-গুলিই খেলতে পারি না ‘, বৈভবকে সান্ত্বনা অমিতাভ বচ্চনের

Share:

নিজস্ব প্রতিনিধি:  আইপিএলে অভিষেকের পর থেকেই ১৫ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশী শিরোনামে রয়েছেন। সত্যি সে ক্রিকেট মহলে বিস্ময় বালক হয়ে উঠেছে। তাঁর খেলার ধরনে মুগ্ধ বিশ্বের দাপুটে সব ক্রিকেটাররা। সর্বদা প্রাণোচ্ছ্বল সেই তরুণই শুক্রবার (২৯ মে) মাঠের মধ্যে আবেগপ্রবণ হয়ে পড়েন। গুজরাতের কাছে হেরে রাজস্থান আইপিএল থেকে বিদায় নিতেই কান্নায় ভেঙে পড়ে বৈভব। সেই ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। বৈভবের কান্নায় চোখে জল এসেছে নেটদুনিয়ারও। আর এবার ভারতের তরুণ তুর্কির হয়ে কলম ধরেছেন বলিউডের বিগ-বি অমিতাভ বচ্চন। লিখেছেন বেশ কয়েকটি কথা। 

অমিতাভ বচ্চন নিজেও  বৈভব সূর্যবংশীর ভক্ত। তিনি ক্রিকেটের নিয়মিত দর্শক। বৈভবের এই আবেগ দেখে তিনিও বিচলিত হয়ে পড়েন। এক্স হ্যান্ডেলে সূর্যবংশীর প্রশংসা করে তিনি একটি পোস্ট করেন। সেখানে লেখেন ১৫ বছর বয়সে তাঁর মতো ছেলেরা  যখন রাস্তার ক্রিকেট খেলতে হিমশিম খাচ্ছে, সেখানে সূর্যবংশী এমন কিছু কৃতিত্ব অর্জন করছে যা প্রায় অসম্ভব বলে মনে হয়। এক্সে বিগ বি লিখেছেন, ‘সূর্যবংশী-১৫ বছর বয়সে এক অসাধারণ সূর্য। এই বয়সে আমরা ঠিকমতো ডান্ডা-গুলি আর রাস্তার ক্রিকেটও খেলতে পারতাম না।’   

চলতি মরশুমের এই আইপিএলে বৈভব একের পর এক অসাধারণ পারফরম্যান্স উপহার দিয়েছেন। এমনকি যখন তার সতীর্থরা ভালো খেলতে ব্যর্থ হয়েছেন তখনও তিনি উজ্জ্বল হয়ে উঠেছিলেন। বড় রান করে দলকে এগিয়ে নিয়ে গিয়েছেন। গোটা বিশ্বের  দাপুটে টি-টোয়েন্টি বোলার জসপ্রিত বুমরাহ এবং মিচেল স্টার্ককেও ঘোল খাইয়েছেন। এটা বলার অপেক্ষা রাখে না যে,  নিঃসন্দেহে, এই  ১৫ বছর বয়সী তরুণ  দাপুটে ক্রিকেটার হয়ে উঠেছেন। মাত্র ১৫ বছর বয়সে এমন সব রেকর্ড ভেঙেছেন এবং গড়েছেন তা ক্রিকেট দুনিয়ায় কল্পনার বাইরে। চলতি বছরের আইপিএলে বৈভব  ১৬ ইনিংসে ৪৮.৫০ গড় এবং ২৩৭.৫০ স্ট্রাইক রেটে ৭৭৬ রান করেছেন। ২০১২ সালের আইপিএলে ক্রিস গেইলের ছক্কা মারার রেকর্ডও ভেঙে দিয়েছেন বৈভব।  আইপিএলে মাত্র ৪৪০ বলে ১,০০০   রানও পূর্ণ করে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার আন্দ্রে রাসেলকে পেছনে ফেলে দিয়েছেন। 

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

প্রতিদিন গ্যাসের ওষুধ খাচ্ছেন? কিডনিতে বড়সড় ক্ষতি হওয়ার আগে সাবধান!

ধূমপান না করলেও বাড়ছে ফুসফুসের ক্যান্সার, মহিলাদের মধ্যে কেন ছড়াচ্ছে এই রোগ?

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

ওষুধের মোড়কে লুকিয়ে বিপদ! পেইনকিলার খাওয়ার অভ্যাসে অজান্তেই ধ্বংস হছে লিভার

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

রান্নার গ্যাস নিয়ে চিন্তা শেষ! মাত্র ৪ ঘণ্টায় হাতে পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার