তরুণী সাইক্লিস্টটের আপত্তিকর জায়গায় অবিরাম হাত ওঠা-নামা কোচের, তদন্তে SAI

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে স্লোভেনিয়ায়, তরুণীকে অবিলম্বে দেশে ফেরার নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি, গোয়া: যৌন হেনস্থার ভয়াবহ অভিযোগকে কেন্দ্র করে তপ্ত খেলদুনিয়া। কোচের বিরুদ্ধে আপত্তির ব্যবহারের অভিযোগ তুললেন এক সাইক্লিস্ট তরুণী। তাঁর দাবি, প্রশিক্ষণ দেওয়ার নাম করে কোচ তাঁর শরীরের আপত্তিকর অংশে স্পর্শ করার একাধিকবার চেষ্টা করেন। 

স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া (SAI) ওই সাইক্লিস্টটের অভিযোগের ভিত্তিত উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। তরুণীর নাম গোপন রাখা হয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে স্লোভেনিয়ায়। তরুণীকে স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া দেশে ফিরে আসতে বলেছে।

সাই (SAI)  বিবৃতি দিয়ে জানিয়েছে, স্লোভেনিয়ায় একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। সাইক্লিস্টদের প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন আরকে শর্মা। দিল্লিতে ১৮- ২২ জুন এশিয়ান ট্র্যাক সাইক্লিং চ্যাম্পিয়নশিপের জন্য স্লোভেনিয়ায় ওই তরুণী-সহ বেশ কয়েকজনকে পাঠান হয়। অভিযোগ, ক্যাম্পে অংশ নেওয়া এক তরুণীর সঙ্গে কোচ আরকে শর্মা অত্যন্ত কদর্য আচরণ করেছেন। তরুণী সাহস করে বিষয়টি সাইয়ের কানে তুললে সাই তরুণীকে তাঁর নিরাপত্তার কথা ভেবে অবিলম্বে দেশে ফেরার নির্দেশ দেয়।

সাইক্লিং ফেডারেশন অব ইন্ডিয়া মঙ্গলবার বিবৃতি দিয়ে জানিয়েছে, কোচ আরকে শর্মার বিরুদ্ধে এক তরুণী অভব্য আচরণের অভিযোগ তুলেছেন। অভিযোগ আপত্তিকর আচরণের। তরুণীকে দেশে ফিরে আসতে বলা হয়েছে। স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া (SAI) অভিযোগের তদন্ত শুরু করেছে। সাইক্লিং ফেডারেশন এই তদন্তের ব্যাপারে সাইকে সব ধরনের সাহায্য করবে। তৈরি করা হয়েছে কমিটি। শিবিরের অন্যান্য মহিলা প্রতিযোগীর সঙ্গে ওই কোচ যাতে এই ধরনের ব্যবহার না করেন, তার জন্য পদক্ষেপ করা হয়েছে। সাইক্লিং ফেডারেশন কড়া ভাষায় কোচের ওই অভব্য আচরণের নিন্দা করছে। তদন্ত রিপোর্ট দেখে আরকে শর্মার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর