WC 2023: মেয়েকে নিয়ে আমেদাবাদে অনুষ্কা, বাবার সঙ্গে স্টেডিয়ামে দীপিকা

ইতিমধ্যেই আমেদাবাদে পৌঁছে গিয়েছেন বিরাট কোহলির লেডি চিয়ারলিডার অনুষ্কা শর্মা, এদিন বাবার ম্যাচ দেখতে মায়ের কোলে চেপে এসেছে ভামিকাও। তবে এবারও তাঁর মুখ দেখা যাবেনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে চলেই সেই মহেন্দ্রক্ষণ। ১৯ নভেম্বর, বিশ্বকাপ ফাইনাল। হ্যাঁ, এত উত্তেজনা হয়তো হত না, যদি না ভারত ফাইনাল পর্যন্ত পৌঁছত। গত বুধবার নিউজিল্যান্ডকে ৭০ রানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ভারত। যে ম্যাচের সুপারস্টার ছিলেন বিরাট কোহলি। সেদিন তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের সাক্ষী থেকেছে গোটা দেশ। আজও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকছে গোটা ভারত। যেহেতু এবার বিশ্বকাপের প্রতিটি ম্যাচ হয়েছে ভারতে তাই ভারতের প্রতিটি ম্যাচ দেখতে মাঠে ভিড় জমিয়েছিলেন বলিউড তারকারা। এদিনও তাঁর ব্যতিক্রম হবেনা।

ইতিমধ্যেই আমেদাবাদে পৌঁছে গিয়েছেন বিরাট কোহলির লেডি চিয়ারলিডার অনুষ্কা শর্মা, এদিন বাবার ম্যাচ দেখতে মায়ের কোলে চেপে এসেছে ভামিকাও। তবে এবারও তাঁর মুখ দেখা যাবেনা। এদিকে দীপিকা পাড়ুকোন, রণবীর সিং এবং অভিনেত্রীর বাবা প্রকাশ পাড়ুকোনও পৌঁছেছেন আমেদাবাদে। ইন্ডিয়ার ব্লু জার্সি পরে বাবার সঙ্গে আমেদাবাদ স্টেডিয়ামে পৌঁছেছেন দীপিকা পাড়ুকোন। এছাড়াও আসছেন দক্ষিণী তারকা ভেঙ্কটেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও অনুষ্ঠানে আসার কথা রয়েছে। এদিকে অনীল কাপুরও সকাল সকাল আমেদাবাদে চলে গিয়েছেন। এদিকে খেলা দেখতে আসবেন বলিউডের আরও তারকারা। যাই হোক, বিশ্বকাপ নিয়ে বলিউডের কার কার উত্তেজনা বেশি, প্রতীক গান্ধী। যিনি সৌম্য ট্যান্ডন এবং তাঁদের পরিবার এবং বন্ধুদের সঙ্গে ম্যাচটি দেখবেন। তাঁর কথায়, ‘ম্যাচের জন্য আমি খুবই উত্তেজিত। এটা সত্যিই বিশেষ, কারণ আমি আমার পরিবারের সঙ্গে বাড়িতে ম্যাচটি দেখব এবং পুরো দলকে উল্লাস করব। এই মুহুর্তে আমাদের একটি দুর্দান্ত দল রয়েছে, প্রত্যেকেই তাদের শক্তি প্রদর্শন করে তা বোলিং বা ব্যাটিংয়েই হোক। এখন পর্যন্ত সবগুলো ম্যাচ জিতে আমরা ইতিমধ্যেই টুর্নামেন্ট জিতে গেছি। আমরা সব দলকেই পরাজিত করেছি। চূড়ান্ত ফলাফল যাই হোক না কেন আমরাই বিজয়ী।’

অভিনেতা শেজান খান বলেছেন,’আমি ভারতের জন্য রুট করছি। চোখের পলকে ব্যাট না করে ঘরের মাঠে ফাইনাল ম্যাচ দেখব। ভারতকে জিততেই হবে।’ অভিনেতা অর্জুন বিজলানি বলেছেন, ‘আমি চাই ভারত জিতুক তাতে কোনো সন্দেহ নেই। আমি আমার ছেলের সঙ্গে বাড়িতে এটি দেখব। আমি নিশ্চিত এটি একটি ঘটনাবহুল ম্যাচ হবে। গোটা ভারত নিঃশ্বাসে তা দেখবে। ভারতের জেতা উচিত, এবং আমি নিশ্চিত তারা জিতবে। অভিনেতা ডিনো মোরিয়া জানিয়েছেন, ‘ম্যাচটি দেখার জন্য আমি খুবই উত্তেজিত। আমরা প্রতিটি ম্যাচ জিতেছি, এবং আমরা যদি ফাইনালটি জিততে পারি তবে এটি একটি বিশেষ অনুভূতি হবে। উত্তেজনা ভাষায় বর্ণনা করা যাবে না। আমি এটি আমার বন্ধুদের সঙ্গে বড় পর্দায় দেখতে যাচ্ছি। আমি পুরো দল, বিশেষ করে ব্যাটিংয়ে বিরাট কোহলি এবং বোলিংয়ে মহম্মদ শামিকে সমর্থন করছি। রোহিত শর্মার নেতৃত্বে পুরো দল ভালো করেছে।’

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক