কোহলির রেকর্ডে উচ্ছ্বসিত অনুষ্কা

এটি 'কিং কোহলি'র ৭৭ তম আন্তর্জাতিক সেঞ্চুরি এবং ৪৭ তম একদিনের আন্তর্জাতিক সেঞ্চুরি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বছর কয়েক আগেও যখন বিরাট মাঠ থেকে ব্যর্থ হয়ে ফিরতেন, গোটা দেশের কাছে তিনি হয়ে যেতেন অপয়া, স্ত্রী হিসেবে অনুষ্কা শর্মাকে বিয়ে করা জন্যে কম কটাক্ষের সম্মুখীন হতে হয়নি। কিন্তু বরাবরই স্বামীর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন অনুষ্কা শর্মা। ২০১৭ সালে ৫ বছর প্রেম করার পর গোটা বিশ্বের হার্টথ্রব ভারতীয় প্রাক্তন ক্রিকেট অধিনায়ক বিরাটকে বিয়ে করেন অনুষ্কা। বিয়ের পরেই অভিনয় থেকে মোটামুটি হাত গোটান নায়িকা, মেয়ে হওয়ার পর নিজেকে পুরোপুরি ভাবেই অভিনয় থেকে সরিয়ে ফেলেন নায়িকা। তাঁর কথায়, মেয়েকে মানুষ করাই এখন তাঁর একনিষ্ঠ দায়িত্ব। তবে স্বামীর প্রতিটি ম্যাচেই অনুষ্কার দখলদারি বর্তমান। বিরাটও স্ত্রীকে তাঁর লাকি চার্ম মনে করেন।

তাইতো মাঝে সাঝেই মাঠে ম্যাচ চলাকালীনই তাঁদের প্রেম দৃশ্যমান হয় গোটা বিশ্বের কাছে। তাঁদের জুটি দর্শকদের কাছে অনুপ্রেরণা। বর্তমানে চলছে, এশিয়া কাপ। আজ ছিল বহু প্রত্যাশিত ইন্ডিয়া ও পাকিস্তান এর হাড্ডাহাড্ডি ম্যাচ। আর ম্যাচে একেবারে সেঞ্চুরি হাঁকালেন বিরাট। তাঁর পারফরম্যান্সে খুশি গোটা দেশ, বরকে শুভেচ্ছা জানাতেও ভুললেন না অনুষ্কা শর্মা। ইনস্টাগ্রামে বিরাটের একটি ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন ‘সুপার গায়’। মাইলফলক পারফরম্যান্সের পর স্বামীকে অভিনন্দন জানালেন অনুষ্কা। এটি ‘কিং কোহলি’র ৭৭ তম আন্তর্জাতিক সেঞ্চুরি এবং ৪৭ তম একদিনের আন্তর্জাতিক সেঞ্চুরি।

সোমবার, ১১ সেপ্টেম্বর, এশিয়া কাপের ভারত বনাম পাকিস্তান ম্যাচে বিরাট কোহলি সেঞ্চুরি করার কয়েক মিনিট পরে, অনুষ্কা শর্মা ইনস্টাগ্রামে তাঁর স্বামীকে অভিনন্দন জানিয়েছেন। তিনি তার টেলিভিশন স্ক্রিনের একটি ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, “সুপার নক, সুপার গাই (তালি এবং লাল হৃদয়ের ইমোজি)!!”

 

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর