RCB-র হয়ে বিরাটের ৮১ রানের দাপুটে ইনিংস, উত্তেজনায় গ্যালারি থেকে নেচে উঠলেন অনুষ্কা

স্বামীর যে কোনও বড় ম্যাচের গ্যালারিতে আর কেউ থাকুক বা না থাকুক, অনুষ্কা থাকবেনই। গ্যালারী থেকেই তাঁকে বিরাটকে উৎসাহ দিতে দেখা যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাঠে একের পর এক দুর্দান্ত ইনিংস খেলছে স্বামী, আর গ্যালারি থেকে তা দেখে আনন্দে নাচানাচি স্ত্রীর। ক্রিকেট মহলে এমন দৃশ্য একমাত্র তাঁদের বেলায় দেখা যায়, কারা তাঁরা? অবশ্যই বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। হ্যাঁ, বলিউড-ক্রিকেট মহলের অন্যতম পাওয়ার জুটি তাঁরা। স্বামীর যে কোনও বড় ম্যাচের গ্যালারিতে আর কেউ থাকুক বা না থাকুক, অনুষ্কা থাকবেনই। গ্যালারি থেকেই তাঁকে বিরাটকে উৎসাহ দিতে দেখা যায়। তাঁর চার-ছয়ে লাফাতে দেখা যায়। অনুষ্কা যদি কোনও কারণে মাঠে উপস্থিত নাও থাকতে পারেন, তখনও ম্যাচ শেষে মাঠ থেকেই প্রথমে স্ত্রীকে ভিডিও কল করে সন্তানদের কাছে আনন্দ প্রকাশ করতে দেখা যায় বিরাটকে। তাঁদের এতসব সুন্দর মুহূর্তগুলি বরাবরই ভালবাসাহীন স্বার্থপর পৃথিবীতে তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করে। যাই হোক, বর্তমানে চলছে আইপিএল। স্বমহিমায় নিজের দলকে জেতাতে ২২ গজে ফিরেছেন বিরাট কোহলি।

গতবছর তাঁর নেতৃত্বে RCB আইপিএল বিজয়ী হয়েছিল। এবারেও জেতার লক্ষ্যে দলকে এগিয়ে দিচ্ছে বিরাট কোহলির অসাধারণ পারফরম্যান্স। গতকাল বেঙ্গালুরুর চিন্না স্বামী স্টেডিয়ামে গুজরাত টাইটান্সের বিপক্ষে ৮১ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে জিতিয়েছেন বিরাট কোহলি। ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার তাঁর স্বমহিমায় রান তাড়া করতে নেমে অসাধারণ পারফরম্যান্স দিয়েছেন। আর স্বামীর এই দুর্দান্ত পারফরম্যান্স দেখে গ্যালারিতেই নাচানাচি করতে শুরু করেন অনুষ্কা শর্মা।

 

এদিন গুজরাত টাইটান্সের দেওয়ার লক্ষ্য তাড়া করতে নেমে RCB র দেবদূত পাডিক্কাল ও বিরাট কোহলি ঝোড়ো ব্যাটিংয়ে দুর্দান্ত সূচনা করে। বিশেষ করে, বিরাট যখন ছক্কা হাঁকান, তখন অনুষ্কা উত্তেজনায় লাফিয়ে ওঠেন। স্বামীকে সমর্থন জানিয়ে গ্যালারি থেকে দুর্দান্ত একটি নাচের স্টেপ দিয়ে উল্লাস প্রকাশ করেন। মুহূর্তটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এবং আইপিএল ২০২৬-এর শেষ ম্যাচে কোহলির ৮১ রানের বিধ্বংসী ইনিংস হাঁকান। আইপিএলের ইতিহাসে প্রাক্তন সতীর্থ ক্রিস গেইল ও রোহিত শর্মার পর কোহলি তৃতীয় খেলোয়াড় হিসেবে এক ম্যাচে ৩০০ ছক্কা হাঁকিয়েছেন। তিনি ৮০০ চারের মাইলফলকেও পৌঁছেছেন, আইপিএলের ইতিহাসে প্রথম কোনও খেলোয়াড় হিসেবে তিনি এই কৃতিত্ব অর্জন করেছেন।

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

পিতৃপক্ষে পরিবারের কারও মৃত্যু কি অশুভ, নেমে আসে বিপদ? জানুন কি বলছে শাস্ত্র

রক্ত পরীক্ষায় খালি পেট রাখা জরুরি? নয়া গবেষণায় উঠে এল দারুণ তথ্য

পুজোর মধ্যে সুখবর, ১৭ অক্টোবর থেকে সুসময় ৩ রাশির জাতকদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’