টানা দ্বিতীয়বার ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানে থেকে বছর শেষ আর্জেন্টিনার

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্ব ফুটবলের এক নম্বর দেশ হিসাবে নিজেদের জায়গা ধরে রাখল বিশ্বকাপ ও কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ফিফার তরফে যে ক্রমতালিকা প্রকাশ করা হয়েছে তাতে শীর্ষস্থানে রয়েছে লিওনেল মেসির দল। ১৮৬৭ দশমিক ২৫ পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে নীল-সাদা জার্সিধারীরা।এ নিয়ে টানা দ্বিতীয়বার শীর্ষ স্থানে থেকে বছর শেষ করল লিওনেল স্কালোনির শিষ্যরা।

গত নভেম্বরে সর্বশেষ ক্রমতালিকা প্রকাশ করেছিল ফিফা। তার পরে মাত্র ২১টি আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়েছে। ফলে ক্রম তালিকায তেমন পরিবর্তন ঘটেনি। শীর্ষ দশে তেমন কোনও পরিবর্তন হয়নি। তাছাড়া প্রথম তিনে থাকা দলগুলোর মধ্যে পয়েন্টেরও তেমন পার্থক্য নেই। ফিফার প্রকাশিত তালিকা অনুযায়ী,  এক হাজার ৮৬৭.২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে  লিওনেল মেসির দল। এক হাজার ৮৫৯.৭৮ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে কিলিয়ান এমবাপের ফ্রান্স এবং এক হাজার ৮৫৩.২৭ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে চলতি বছর ইউরো জয়ী স্পেন।

চতুর্থ স্থানে রয়েছে চলতি বছরের ইউরো রানার্স ইংল্যান্ড। হ্যারি কেইনদের দলের পয়েন্ট এক হাজার ৮১৩.৮১। চরম দুঃসময়ের মধ্যে বছর পার করা ব্রাজিল এক হাজার ৭৭৫.৮৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে। ষষ্ঠ থেকে দশম স্থানে রযেছে যথাক্রমে  পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ইতালি ও জার্মানি।

 

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান