কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে প্রথম সোনা পাকিস্তানের

৯০ মিটার দূরত্ব অতিক্রম

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কমনওয়েলথ গেমসে দ্বিতীয় স্বর্ণপদক পেল পাকিস্তান। সৌজন্যে আর্শাদ নাদিম (Arshad Nadeem)।

নাদিমের জ্যাভলিন (javelin) ৯০ মিটার দূরত্ব অতিক্রম করে। টোকিও অলিম্পিক্সে নীরজ চোপরার প্রতিদ্বন্দ্বী ছিলেন নাদিম। জ্যাভলিনে ৮৫.৭০ মিটার দূরত্ব অতিক্রম করে ব্রোঞ্জ পদক পেয়েছেন কেনিয়ার জুলিয়াস ইয়েগো। নাদিম এই দূরত্ব অতিক্রম করে টোকিও অলিম্পিক্সে নীরজের রেকর্ড ভেঙে দিলেন।

নীরজ চোপরা (Neeraj Chopra)কমনওয়েলথ গেমসে অংশ না নেওয়ায় এই ইভেন্টে তাঁর অনুপস্থিতি ভালোভাবেই অনুভূত হচ্ছে। নীরজের অভাব কিছুটা হলেও দূর করার চেষ্টা করেন ডিপি মানু। তিনি ৮২.২৮ দূরত্ব অতিক্রম করে পঞ্চম স্থান দখল করেন। রোহিত যাদব দখল করেন ষষ্ঠ স্থান। অতিক্রম করেন ৮২.২২ দূরত্ব। জ্যাভলিনে (javelin)বিশ্ব চ্যাম্পিয়ন গ্রেনাডার অ্যান্ডর্সন পিটার্স দ্বিতীয় স্থান দখল করেন। তিনি অতিক্রম করেন ৮৮.৬৪ মিটার। আর্শাদ নাদিম টোকিও অলিম্পিক্সে নীরজ চোপরার করা রেকর্ড ভেঙে দিয়েছেন। কমনওয়েলথে গেমসে দেশকে সোনা এনে দেওয়ায় আর্শাদ নাদিমকে অভিনন্দন জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) পাকিস্তান প্রথম পদক ১৯৬৬ সালে।ওই বছর পাকিস্তানকে রূপো এনে দিয়েছিলেন মহম্মদ নাওয়াজ। পেয়েছিলেন রূপো। সেটাও জ্যাভলিনে।আর চলতি কমনওয়েলথ গেমসে পাকিস্তান প্রথম সোনা পায় ভারোত্তলনে। ১০৫ কেজি বিভাগে নুহ দাসাগির বাট দেশকে প্রথম সোনা এনে দেন।

কমনওয়েলথ গেমস (Commonwealth Games) শুরু হওয়ার পর মহম্মদ নাওয়াজ এবং আর্শাদ নাদিম – এই দুইকে ঘিরে পাকিস্তানের পদক লাভের আশা ছিল ক্রমশ চওড়া হতে শুরু করে। দেশবাসীকে তারা হতাশ করেনি

হরমুজ প্রণালিতে ২০ নাবিকের মৃত্যুর জন্য ইরানকেই কাঠগড়ায় তুলল মার্কিন সেনা

দীপাবলিতে ‘সবুজ বাজি’ পোড়ানো যাবে দিল্লিতে, তবে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

পোশাক শ্রমিকদের আন্দোলনে অশান্ত বাংলাদেশ, গাজীপুর পোড়ানো হল পুলিশের তিন গাড়ি

বলিউড সুন্দরীর প্রেমে পড়েছেন রাষ্ট্রপতির প্রাক্তন এডিসি ঋষভ সিংহ সাম্বিয়াল! ঝড়ের বেগে ভাইরাল ছবি

ধর্মীয় নেতাকে ফাঁসাতে বাড়িতে মাদক রাখছে পুলিশ, গোপন ক্যামেরায় ফাঁস উর্দিধারীদের কীর্তি

মর্মান্তিক! রাজস্থানে রাস্তা নির্মাণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আট শ্রমিকের মৃত্যু

‘আমাদের একা থাকতে দিন’, মেয়ের ‘মিডল ফিঙ্গার’ বিতর্ক নিয়ে মুখ খুললেন সঞ্জয় গুপ্তের স্ত্রী

সকালের জলখাবারে স্বাদবদল! বাড়িতেই বানান চিজি বেকড অমলেট, রইল সহজ রেসিপি

ঘণ্টায় ১২০ কিমি বেগে ধেয়ে আসছে মুরাসু, কলকাতা-সহ বাংলার আবহাওয়া কেমন থাকবে?

চোখের পলকে মাটিতে আছড়ে পড়ল বিমান! ফ্লোরিডায় মৃত ৯, প্রকাশ্যে পাইলটের শেষ বার্তা

‘ভোট চুরির জন্য জ্ঞানেশ কুমার জেলে যাবে,’ দৃপ্ত কণ্ঠে বললেন রাহুল

‘থানায় কালীপুজো করে প্রায়শ্চিত্ত করতে হবে পুলিশকে’, নিদান উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথের

বুলগেরিয়ার ইতিহাসে প্রথম মহিলা প্রেসিডেন্ট হতে চলেছেন ইলিয়ানা ইয়োতোভা

টিকিট না পেয়ে ভোটের আগেই আপ ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তিন বিধায়ক