Asia Cup 2025: একটি উইকেট নিলেই ইতিহাস গড়বেন আর্শদীপ সিং

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামিকাল বুধবার (১০ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ম্যাচ দিয়েই এশিয়া কাপ অভিযান শুরু করছে সূর্য যাদবের বাহিনী। আর এশিয়া কাপের প্রথম ম্যাচে নামার আগেই ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন ভারতের তরুণ পেসার আর্শদীপ সিং। শুধু একটিমাত্র উইকেট নিলেই প্রথম ভারতীয় বোলার হিসাবে টি টোয়েন্টিতে একশ উইকেট ঝুলিতে পোরার মাইলফলক ছুঁয়ে ফেলবেন তিনি।

আগামিকাল বুধবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরশাহির বিপক্ষে ৭০ ম্যাচে ৮৯ টি উইকেট দখলকারী যশপ্রীত বুমরাহর সঙ্গে ভারতীয় পেস আক্রমণের নেতৃত্ব দেবেন আর্শদীপ সিং। ৬৩টি টি-টোয়েন্টি খেলে ৯৯ উইকেট নেওয়া এই ২৬ বছরের বাঁ-হাতি বোলারের সামনে রয়েছে ইতিহাস তৈরির সুযোগ। আর একটিমাত্র উইকেট নিলেই তিনি হয়ে যাবেন প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মালিক। বিশ্ব ক্রিকেটে এখনও পর্যন্ত মাত্র ২৪ জন বোলার এই কৃতিত্ব অর্জন করেছেন। এই তালিকায় কোনও ভারতীয়র নাম নেই।

আর্শদীপের পাশাপাশি টুর্নামেন্টে ভারতীয় বোলিংয়ে দায়িত্বে থাকবেন কুলদীপ যাদব, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী এবং অক্ষর পটেল। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আর্শদীপের পরে সর্বাধিক উইকেট নেওয়া বোলার হিসাবে যাদের নাম উঠে আসে তাদের মধ্যে যশপ্রীত বুমরাহ এবং হার্দিক পাণ্ড্য ছাড়া আর কেউই এবারের এশিয়া কাপের দলে নেই। মুম্বই ইন্ডিয়ান্সের এই দুই তারকা ছাড়া বাকি দুজন হলেন  যুজবেন্দ্র চাহাল এবং ভুবনেশ্বর কুমার। এবারের এশিয়া কাপে একঝাঁক নতুন মুখ নিয়ে খেলতে নামছে ভারত। দলে নেই বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজার মতো ভরসার কাঁধ। ২১ বছর পর প্রথমবারের জন্য এশিয়া কাপে থাকছেন না রোহিত শর্মাও। সর্বাধিক মোট আটটি এশিয়া কাপ খেলার রেকর্ড রয়েছে তার নামে। এবার দেখার পালা, নবীনেরা বাইশ গজের নতুন ইতিহাস লিখতে পারে কিনা।

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস