এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রবীন্দ্র জাদেজা

তাঁর বিকল্প হিসেবে অক্ষর পটেলকে দলে নেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এশিয়া কাপের (Asia Cup) সুপার ফোরে নামার আগে বড়সড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোটের কারণে প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন দুরন্ত ফর্মে থাকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। তাঁর পরিবর্ত হিসেবে দলের সঙ্গে যোগ দিচ্ছেন অক্ষর পটেল (Axar Patel)। যদিও জাদেজার (Ravindra Jadeja) অভাব তিনি পূরণ করতে পারবেন কিনা, তা নিয়ে যথেষ্টই সন্দিহান ক্রিকেট বিশেষজ্ঞরা।

চলতি এশিয়া কাপে দুর্দান্ত ফর্মে ছিলেন জাদেজা (Ravindra Jadeja)। গত রবিবার পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপের প্রথম ম্যাচে মূলত তাঁর ব্যাটিং ও বোলিংয়ের উপরে ভর করেই জিতেছিল ভারত। বাবর আজমদের বিরুদ্ধে বল হাতে ২ ওভারে দিয়েছিলেন মাত্র ১১ রান। ব্যাট হাতে নেমেও তাণ্ডব চালান। হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে জুটি বেঁধে ২৯ বলে ৩৫ রানের ঝোড়ো ইনিংস খেলে দলের জয় কার্যত নিশ্চিত করে দিয়েছিলেন। হংকংয়ের বিরুদ্ধেও দুরন্ত ফর্মে ছিলেন। বল হাতে এক উইকেট নিলেও চোটের কারণে ব্যাট করতে পারেননি।

বিসিসিআইয়ের পক্ষ থেকে আজ শুক্রবার এক বিবৃতিতে জানানো হয়েছে, চোটের কারণে চলতি এশিয়া কাপের বাকি ম্যাচগুলিতে আর খেলতে পারবেন না রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। আপাতত চিকি‍ৎসকদের নজরদারিতে রয়েছেন। তাঁর বিকল্প হিসেবে অক্ষর পটেলকে দলে নেওয়া হয়েছে। আগামী ৪ সেপ্টেম্বর রবিবার এশিয়া কাপের সুপার ফোরে মাঠে নামছেন রোহিত শর্মারা।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের