এশিয়া কাপে নেপালকে ২৩৮ রানে হারিয়ে দিলেন বাবররা

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: এশিয়া কাপের প্রথম ম্যাচেই নেপালকে গুঁড়িয়ে দিয়ে জিতল বাবর আজমরা। মঙ্গলবার মুলতানে প্রথম ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৩৪২ রান তোলে পাকিস্তান। বিশাল রানের পাহাড় তাড়া করতে নেমে পাক পেসারদের দুর্দান্ত বোলিংয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ে নেপালের ব্যাটিং লাইন আপ। শেষ পর্যন্ত ২৩.৪ ওভারে ১০৪ রানে গুটিয়ে যায় আন্তর্জাতিক ক্রিকেটে নবাগত নেপাল। পাকিস্তানের পক্ষে শাদাব খান ২৭ রানে চার উইকেট নিয়েছেন।

পাকিস্তানের পেস বোলিংয়ের মোকাবিলা করে জয় যে তুলতে পারবেন না সন্দীপ লাছিমানেরা, তা নিয়ে কোনও সন্দেহ ছিল না। কিন্তু কত রানে হার স্বীকার করেন, সে দিকেই নজর ছিল সবার। জয়ের জন্য ৩৪৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে নেপাল। প্রথম ওভারেই জোড়া ধাক্কা দেন শাহিদ আফ্রিদি। পঞ্চম বলে কুশল ভুরটেলকে (৮) এবং পরের বলে রোহিত পাউদেলকে (০) সাজঘরে ফেরান। পরের ওভারে আসিফ শেখকে (৫) ফিরিয়ে ফের ধাক্কা দেন নাসিম শাহ।  ১৪ রানে তিন উইকেট খুঁইয়ে চরম বিপদে পড়ে যায় নেপাল।

এর পরে গড় রক্ষার দায়িত্ব কাঁধে নিয়ে আরিফ শেখ ও সম্পাল কামি। দুজনে মাথাঠাণ্ডা করে শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফদের বিষ মাখানো বল সামলানোর চেষ্টা করেন। ৭৮ বল খেলে দুজনে ৫৯ রান যোগ করেন। কিন্তু তাঁদের প্রতিরোধ গুঁড়িয়ে দেন হারিস রউফ। পঞ্চদশ ওভারে বল করতে এসে আরিফ শেখকে (২৬) ফিরিয়ে জুটি ভাঙেন। সপ্তদশ ওভারে ফেরান সম্পাল কামিকে (২৮)। আর তার পরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে নেপালের ব্যাটিং লাইন আপ। শাদাব খানের বিষাক্ত বোলিং সামলাতে না পেরে একে একে ফিরে যান গুলশান ঝা (১৩), কুশল মাল্লা, সন্দীপ লামিচানে (০) ও ললিত রাজবংশী (০)। দীপেন্দ্র আইরেকে সাজঘরে ফিরিয়ে দেন মহম্মদ নওয়াজ। ২৩ দশমিক ৪ ওভারে ১০৪ রানে গুটিয়ে যায় রোহিত পাউদেল বাহিনী।  

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী