ব্যাট করতে নেমে বিপর্যয়ের মুখে সাকিবরা

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: এশিয়া কাপে নিয়ম রক্ষার ম্যাচে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে মুখোমুখি ভারত ও বাংলাদেশ। টসে জিতে প্রথমে বাংলাদেশকে  ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক। আর শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে টাইগাররা। ১৫ ওভারে দলীয় স্কোর বোর্ডে ২৮ রান উঠতে না উঠতেই সাজঘরে ফিরেছেন দলের প্রথম তিন ব্যাটার।

এশিয়া কাপের ফাইনালে ইতিমধ্যেই উঠে গিয়েছে ভারত ও শ্রীলঙ্কা। শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে কার্যত নিয়ম রক্ষার ম্যাচে নেমেছেন রোহিত শর্মারা। সাকিবদের বিরুদ্ধে ম্যাচকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তাই দলের প্রথম সারির পাঁচ খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হয়েছে। বিরাট কোহলি, কুলদীপ যাদব, হার্দিক পাণ্ড্য, মহম্মদ সিরাজ ও শ্রেয়াস আইয়ারকে বাদ রেখেই দল সাজানো হয়েছে।

নিয়ম রক্ষার ম্যাচে ব্যাট করতে নেমেই ধাক্কা খায় টাইগাররা। তৃতীয় ওভারেই মহম্মদ সামির বলে শূন্য রানে আউট হয়ে যান লিটন দাস। পরের ওভারেই তানজিদ হাসানের স্ট্যাম্প ছিটকে দেন শার্দুল ঠাকুর। ১৩ বলে ১২ রান করে ফেরেন তরুণ ব্যাটার। ষষ্ঠ ওভারে শার্দুল ঠাকুরের বলে খোঁচা দিতে গিয়ে উইকেটরক্ষক কে এল রাহুলের গ্লাভসে বন্দি হলেন আনামুল হক (১১ বলে ৪)। এর পরে দলকে বিপদ থেকে উদ্ধারের চেষ্টা চালান সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ। দুজনে ভালই খেলছিলেন। পঞ্চদশ ওভারে অক্ষর পটেলের বলে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে ফিরে যান মিরাজ (১৩)। এর পরে তাওহিদ হৃদয়কে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান টাইগার অধিনায়ক সাকিব।

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

বৃষ্টির জেরে লেকটাউনে দুর্ঘটনা, চলন্ত গাড়ির উপর গাছ পড়ে আহত চালক

পুতিনের হুঁশিয়ারর পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

‘আকভান’-এর দাপটে পাকা ধানে মই, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য হেল্পলাইন নম্বর চালু শুভেন্দুর সরকারের

অবহেলা করলেই বিপদ, জেনে নিন জিভের ক্যানসারের ৫টি লক্ষণ

মহাকাশে মানুষ পাঠানোর স্বপ্নে বাধা, ফের পিছোল গগনযানের উৎক্ষেপণ