সফরের মাঝপথে দেশে ফিরছেন গম্ভীর, কী হল রোহিত শর্মাদের হেড স্যারের?

Share:

নিজস্ব প্রতিনিধি: অস্ট্রেলিয়ার দম্ভ গুঁড়িয়ে দিয়ে পারথে প্রথম টেস্টে ২৯৫ রানে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। সেই সঙ্গে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়েও গিয়েছে। কিন্তু প্রথম টেস্ট শেষ হওয়ার ২৪ ঘন্টার মধ্যে জোর ধাক্কা ভারতীয় শিবিরে। তড়িঘড়ি ভারতে ফিরছেন টিম ইন্ডিয়ার প্রধান কোচ গৌতম গম্ভীর। যদিও কী কারণে তড়িঘড়ি তিনি দেশে ফিরছেন তা নিয়ে ভারতীয় বোর্ডের তরফে স্পষ্ট কিছু জানানো হয়নি। সূত্রের খবর, পারিবারিক জরুরি কারণেই মাঝপথে দেশে ফিরতে হচ্ছে ভারতীয় কোচকে। তবে দ্বিতীয় টেস্টের আগেই ফের দলের সঙ্গে যোগ দেবেন গম্ভীর।

 

রাহুল দ্রাবিড়ের পরিবর্তে ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন গম্ভীর। যদিও তাঁর কোচিংয়ে ভারতীয় ক্রিকেট দলের সাফল্য আহামরি নয়। ঘরের মাঠে বাংলাদেশের মতো দুর্বল দলকে হারিয়ে টেস্ট সিরিজ জিতলেও নিউজিল্যান্ডের মতো শক্ত প্রতিদ্বন্দ্বীর কাছে চুনকাম হতে হয়েছিল রোহিত শর্মাদের। ফলে খানিকটা হলেও চাপে পড়ে গিয়েছিলেন বিরাট কোহলিদের হেড স্যার। কিন্তু পারথে অস্ট্রেলিয়াকে প্রথম টেস্টে ২৯৫ রানে হারিয়ে চমকে দিয়েছে টিম ইন্ডিয়া।

আগামী ৬ ডিসেম্বর অ্যাডিলেডে অস্ট্রলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নামবেন যশপ্রীত বুমরারা। তার আগে বুধবার ক্যানেবরায় দু’দিলের গোলাপি বলের এক ম্যাচ খেলবেন। কিন্তু তড়িঘড়ি গৌতম গম্ভীর দেশে ফেরায় খানিকটা হলেও ভারতীয় দলের অনুশীলন ধাক্কা খাবে। যতদিন না গম্ভীর ফের দলের সঙ্গে যোগ দিচ্ছেন ততদিন পর্যন্ত রোহিত শর্মা-বিরাট কোহলিদের অনুশীলনের দায়িত্ব সামলাবেন সহকারী কোচ অভিষেক নায়ার, মর্নি মার-কেল এবং টি দিলীপরা।

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আলিপুরে সরকারি অফিসে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

চোট সারিয়ে মাঠে ফিরেই গোল মেসির, ফাইনাল প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, ব্যাপক শোরগোল এলাকায়

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা