শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটারের উপরে ২০ বছরের নিষেধাজ্ঞা দিল অস্ট্রেলিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি : শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার দিলীপ সামারাবিরাকে ২০ বছরের জন্য নিষেধাজ্ঞা দিল ক্রিকেট অস্ট্রেলিয়া। তিনি নিষেধাজ্ঞা চলাকালীন দেশটির রাজ্য দল এমনকি বিগ ব্যাশের পুরুষ ও নারী দলের কোনো পদেও থাকতে পারবেন না। নিন্দনীয় আচরণের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সিএ প্রমাণ পেয়েছে,ক্রিকেট ভিক্টোরিয়ায় কর্মরত থাকা অবস্থায় দিলীপ ক্রিকেট অস্ট্রেলিয়ার আচরণবিধি ধারাবাহিকভাবে লঙ্ঘন করেছেন। তার অসদাচরণের অভিযোগের সত্যতা ও সিএ‍‍’র নৈতিকতা বিভাগের তদন্তের পরে বোর্ডের কোড অফ কন্ডাক্ট কমিশন তাকে ২০ বছরের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে।

সিএ দিলীপের এই আচরণবিধি লঙ্ঘনের ঘটনাকে ‘নিন্দনীয়’ বলে উল্লেখ করেছে। তাঁর বিরুদ্ধে তদন্ত করে যথেষ্ট তথ্যপ্রমাণের ভিত্তিতে তাই ক্রিকেট অস্ট্রেলিয়া ২০ বছরের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে।

শ্রীলঙ্কার এই প্রাক্তন ক্রিকেটার দীর্ঘদিন ধরেই ভিক্টোরিয়া রাজ্য নারী দল ও বিগব্যাশে মেলবোর্ন স্টারসের কোচিং স্টাফে সহকারী কোচ হিসেবে কাজ করছিলেন। সম্প্রতি তাঁকে ভিক্টোরিয়া নারী দলের প্রধান কোচ হিসেবে নিয়োগও করা হয়েছিল।

তবে তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এর আগে তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তিনি এক ব্যক্তিকে তাঁর অধীনে ভিক্টোরিয়া দলে নিয়োগ করার জন্য কর্তৃপক্ষকে চাপ দিয়েছিলেন যা অবৈধ আইনসম্মত নয়। শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে গুরুতর অসদাচরণের সঙ্গে জড়িত থাকারও অভিযোগ উঠেছিল। ভিক্টোরিয়ায় নারী দলের এক ক্রিকেটার তাঁর বিরুদ্ধে এই নিয়ে অভিযোগ করেছিল সিএর কাছে।

এই নিয়ে ক্রিকেট ভিক্টোরিয়ার প্রধান নির্বাহী নিক কামিন্স জানিয়েছেন, ‘সামারাবিরার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ক্রিকেট অস্ট্রেলিয়ার আচরণবিধি কমিটি যে সিদ্ধান্ত নিয়েছে, তা তাঁরা সমর্থন করেন। তাঁরা মনে করেন যে, সামারাবিরা যে আচরণ করেছে, সেটি নিন্দনীয় ও ক্রিকেট ভিক্টোরিয়ার আচরণ নীতিমালার সঙ্গে একপ্রকার বিশ্বাসঘাতকতা করা। একইসঙ্গে তিনি আরও বলেন, সামারাবিরার আচরণের শিকার হওয়া ব্যক্তির প্রতি তাঁদের সহানুভূতি রয়েছে।

উল্লেখ্য, সামারাবিরা ১৯৯৩-১৯৯৫ সালের মধ্যে শ্রীলঙ্কার হয়ে সাতটি টেস্ট এবং পাঁচটি ওয়ানডে খেলেছিলেন। চলতি বছরের শুরুতে ভিক্টোরিয়া নারী দলের সিনিয়র কোচ হিসেবে উন্নীত হওয়ার আগে দীর্ঘদিন ভিক্টোরিয়া এবং মেলবোর্ন স্টারসের নারী দলের সহকারী কোচ ছিলেন। ১৯৯৫ সালের মার্চে ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি শেষ টেস্ট খেলেছিলেন।

সুরেন্দ্রনাথ কলেজ থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা রুজু পুলিশের

কুলতলীর ইটভাটায় পুলিশের অভিযান, শিশু-সহ ১৮ বাংলাদেশি আটক

গণধর্ষণের পর খুন, নির্জন জায়গা থেকে উদ্ধার নাবালিকা ছাত্রীর পোড়া দেহ

দিনের শুরুতেই ধাক্কা, বুধবার বাজার খুলতেই ৭০০ পয়েন্ট নীচে Sensex

সুরেন্দ্রনাথ কলেজ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে মামলা রুজু

পরিত্যক্ত বাড়িতে মানসিক ভারসাম্যহীন কিশোরীকে ‘ধর্ষণ’, গ্রেফতার প্রধান অভিযুক্ত

ভ্যাপসা গরমে নাজেহাল রাজ্যবাসী, কবে মিলবে স্বস্তি? জানাল হাওয়া অফিস

ভারতীয় ক্রিকেট টিমের কোচ হিসেবে গম্ভীরের যোগ্য উত্তরসূরি কে, প্রকাশ্যে নাম

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমপ্রদ তথ্য সমীক্ষায়

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

লাইকা ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি নিয়ে নজর কাড়ছে Xiaomi 17T সিরিজ

20 হাজারের কমে Vivo-র দুর্দান্ত 5G ফোন, থাকছে ব্যাঙ্ক অফার ও বড় ডিসকাউন্ট

Samsung নিয়ে এল দুর্দান্ত অফার, ২৭ হাজার টাকা কমে মিলছে প্রিমিয়াম স্মার্টফোন