নামিবিয়াকে অনায়াসে হারিয়ে সুপার এইটে অস্ট্রেলিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি : নামিবিয়াকে অনায়াসে হারিয়ে সুপার এইটে পৌঁছে গেল অস্ট্রেলিয়া। পাওয়ার প্লেতেই নামিবিয়াকে হারিয়ে দিয়েছে ট্রাভিস হেড, মিচেল মার্শ, ডেভিড ওয়ার্নাররা। এনিয়ে টানা তিন ম্যাচ জিতল অষ্ট্রেলিয়ার খেলোয়াড়রা।

এদিন অ্যান্টিগায় প্রথমে ব্যাট করতে নেমে ৭২ রানে গুটিয়ে যায় নামিবিয়ার ইনিংস। অধিনায়ক গেরহার্ড এরাসমাস ছাড়া কোনও ব্যাটসম্যানই অজি বোলারদের সামনে দাঁড়াতে পারেননি। ৪৩ রানের মধ্যেই ৮ উইকেট পরে যায়। এরাসমাস নিজে ৩৬ রান করে নামিবিয়াকে ৭২ রান পৌঁছে দেয়। এরাসমাস ছাড়া ওপেনার মাইকেল ফল লিনগেন দুই অঙ্কে পৌঁছোতে পেরেছিলেন। দুর্ধর্ষ বোলিং করেন স্পিনার অ্যাডাম জাম্পা। জাম্পা নিজেই চার উইকেট নেন। টি ২০-তে অস্ট্রেলিয়ার প্রথম বোলার হিসাবে জাম্পা একশোটি উইকেট নিলেন।

৭২ রান তাড়া করতে নেমে প্রথম থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে দেখা যায় অজি ব্যাটসম্যানদের। ৮ বলে ২০ রান করে ওয়ার্নার আউট হলেও দ্রুত গতিতে জয়ের লক্ষ্যে পৌঁছে যান ট্রাভিস হেড ও মিচেল মার্শ। ১৭ বলে ৩৪ রান করে অপরাজিত ছিলেন হেড। পাশাপাশি অধিনায়ক ৯ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ৫.৮ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় অস্ট্রেলিয়া।

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

সাইবার প্রতারকদের SIM-এর জোগান দিতেন, বনগাঁয় গ্রেফতার POS এজেন্ট

দু’দুবার হৃদরোগে আক্রান্ত চিনের প্রেসিডেন্ট শি, ক্ষমতা হারানোর ভয়ে ঘোষণা করছেন না উত্তরসূরির নাম

মেসির পর আন্তর্জাতিক ফুটবল থেকে সন্ন্যাস বিশ্বকাপজয়ী স্পেনের ৩১ বছরের ডিফেন্ডারের

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

‘DVC খুব ভাল কাজ করেছে,’ ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর, ভাঙন রোধে বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য

আশ্রয়হীনদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, ৩,৫০০ পরিবারকে দেওয়া হবে ফ্ল্যাট

বগুড়ায় পথচারী মহিলাকে পিষে দিল মন্ত্রীর গাড়ি, নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল ধানক্ষেতে

আজব পেশা, পিঠ চুলকে মাসে ১৪ লক্ষ টাকা আয় চিনের যুবকের

‘যাত্রীদের সুবিধার্থে উত্তরবঙ্গের জন্য অতিরিক্ত ২০ টি বাস চালানো হবে,’ ঘোষণা শুভেন্দুর