আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নিজস্ব প্রতিনিধি: মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে কুইন্সল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটসম্যান ডেমিয়েন মার্টিন। জানা গিয়েছে, বড় দিনের পরেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁর অসুস্থতার খবর অস্ট্রেলিয়ার একটি সংবাদমাধ্যম বুধবার জানিয়েছে। ৫৪ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার হয়ে প্রায় ৬৭টি টেস্ট ম্যাচ খেলেছেন, তাই তাঁর অবদান অনস্বীকার্য। প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক, তাঁকে কৃত্রিমভাবে কোমায় রাখা হয়েছে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘চ্যানেল নাইন’ জানিয়েছে, গত বক্সিং ডে-তে তিনি বাড়িতে বিশ্রাম নিতে শুয়ে পড়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে মার্টিন মেনিনজাইটিসে আক্রান্ত। তাঁর অসুস্থতার খবর নিশ্চিত করে মার্টিনের প্রাক্তন টেস্ট সতীর্থ ড্যারেন লেহম্যান সোশ্যাল

মিডিয়ায় লিখেছেন, ‘ডেমিয়েন মার্টিনের জন্য অনেক ভালবাসা এবং প্রার্থনা। তিনি শক্তিশালী। তাঁর পরিবারের প্রতি ভালবাসা।’ এদিকে ঘনিষ্ঠ বন্ধু-প্রাক্তন অস্ট্রেলিয়ান টেস্ট উইকেটরক্ষক অ্যাডাম গিলক্রিস্ট জানিয়েছেন, ‘চিন্তার কোনও কারণ নেই। তিনি সর্বোত্তম চিকিৎসা পাচ্ছেন।’ এছাড়াও ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ মার্টিনের দ্রুত আরোগ্য কামনা করে বলেছেন, “ডেমিয়েন মার্টিনের অসুস্থতার কথা শুনে আমি দুঃখিত। সিএ এবং বৃহত্তর ক্রিকেট সম্প্রদায়ের সকলের শুভকামনা এই সময়ে তাঁর সঙ্গে রয়েছে।” ক্রিকেট–সংশ্লিষ্ট সূত্রগুলোই জানিয়েছে, ‘মার্টিন মেনিনজাইটিসের চিকিৎসা নিচ্ছেন। এ রোগের সংক্রমণের কারণে মস্তিষ্কে ফোলাভাব সৃষ্টি করতে পারে। ডেমিয়েন মার্টিন এখন গোল্ড কোস্ট বিশ্ববিদ্যালয় হাসপাতালে গুরুতর অবস্থায় আছেন।’

অস্ট্রেলিয়ার হয়ে ১৯৯২ থেকে ২০০৬ সাল পর্যন্ত ৬৭ টেস্টে ৪৬.৩৭ গড়ে ১৩ সেঞ্চুরি, ২৩ ফিফটিসহ ৪৪০৬ রান করেছিলেন মার্টিন। ২০৮ ওয়ানডেতে ৪০.৮০ গড়ে ৫ সেঞ্চুরি, ৩৭ ফিফটিসহ তাঁর রান ৫৩৪৬। ৪টি টি-টোয়েন্টিতে ১৬২.১৬ স্ট্রাইক রেটে ১২০ রান করেছেন মার্টিন। ১৯৯২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অভিষেক। ১৯৯৪ সালে সিডনি টেস্টে খেলার পর ছয় বছর অস্ট্রেলিয়ার টেস্ট দলের বাইরে ছিলেন। ডারউইনে জন্মগ্রহণকারী মার্টিন ১৯৯২-৯৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হোম সিরিজে ডিন জোন্সের স্থলাভিষিক্ত হয়ে ২১ বছর বয়সে টেস্ট অভিষেক করেন এবং ২৩ বছর বয়সে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার অধিনায়ক ছিলেন। ২০০৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে তার সর্বোচ্চ ১৬৫ রানের ইনিংসটি আসে, যা তার ১৩টি টেস্ট সেঞ্চুরির মধ্যে একটি। ২০০৬-০৭ সালের অ্যাশেজ সিরিজে মার্টিন তার শেষ টেস্ট খেলে ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছিলেন। মার্টিন ২০৮টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, স্ট্রাইকরেট গড়ে ৪০.৮। ১৯৯৯ এবং ২০০৩ সালের বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন তিনি। ২০০৩ সালে ভারতের বিপক্ষে ফাইনালে ভাঙা আঙুল নিয়ে ব্যাট করার সময় অপরাজিত ৮৮ রান করেন এবং ২০০৬ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের সদস্যও ছিলেন তিনি।

Published by:

Share Link:

More Releted News:

কাটল শনির দশা, নিশাঙ্কা-রাহুলের ঝোড়ো ইনিংসে রাজস্থানকে হারিয়ে জয়ী দিল্লি

বিধ্বংসী ব্যাটিং রিয়ান-ডোনোভানের, দিল্লিকে ২২৬ রানের লক্ষ্য দিল রাজস্থান

আইপিএল থেকে ফিরেই দুঃসংবাদ, গুরুতর চোটে এক মাস মাঠের বাইরে মিচেল

শুভমন আউট হতেই বল নিয়ে যা করলেন বিরাট, তাজ্জব দর্শকরা, রইল ভিডিও

বঙ্গে কে আসবে ক্ষমতায়? মনের কথা জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

হোটেলের বাথরুমে মহিলাদের ভিডিও রেকর্ডের অভিযোগ, গ্রেফতার অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ