শামির ৫ উইকেটে, ২৭৬ রানে গুটিয়ে গেল অস্ট্রেলিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি, মোহালি: মহম্মদ শামির আগুন ঝরানো বোলিংয়ের মুখে ২৭৬ রানে গুটিয়ে গেল অস্ট্রেলিয়ার ইনিংস। অজিদের পক্ষে সর্বাধিক রান করেছেন ডেভিড ওয়ার্নার (৫২)। মহম্মদ শামি ১০ ওভার হাত ঘুরিয়ে ৫১ রানে ৫ উইকেট নিয়েছেন। জয়ের জন্য কে এল রাহুলদের চাই ২৭৭ রান।

টসে জিতে শুক্রবার প্রথমে অস্ট্রেলিয়াকে ব্যাটিং করতে পাঠান ভারত অধিনায়ক লোকেশ রাহুল। প্রথম ওভারের চতুর্থ বলেই মিচেল মার্শকে সাজঘরে ফেরত পাঠান শামি। তার পর দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব পালন করেন ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ। নবম ওভারে ব্যক্তিগত ১৪ রানের মাথায় প্রাণ পান  ওয়ার্নার। তাঁর সহজ ক্যাচ ফস্কান শ্রেয়াস আইয়ার। তার পরে হাত খুলে খেলতে থাকেন অজিদের অভিজ্ঞ ব্যাটার। ৪৯ বলে নিজের ২৮তম অর্ধশতরান পূর্ণ করেন। দ্বিতীয় উইকেটে ৯৪ রান সংগ্রহ হওয়ার পরে ওয়ার্নারকে (৫২) ফেরান রবীন্দ্র জাদেজা। খানিকবাদে ফিরে যান স্মিথও (৪১)। তাঁকে ক্লিন বোল্ড করেন শামি। এর পরে লাবুশানে ও ক্যামেরন গ্রিন জুটি বেঁধে দলকে সামনের দিকে নিয়ে যান। ব্যক্তিগত ৩৯ রানে রবিচন্দ্রন অশ্বিনের বলে স্ট্যাম্পড আউট হন লাবুশানে। ৩৫.৪ ওভারের পরেই ঝাঁপিয়ে নামে বৃষ্টি। তবে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি থেমে যায়।

ফের খেলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে রান আউট হয়ে ফিরে যান গ্রিন (৩১)। ষষ্ঠ উইকেটে জুটি বেঁধে ইংলিশ ও স্টইনিশ। ৪৭ তম ওভারে বল করতে এসে স্টইনিশকে (২৯) ফিরিয়ে জুটি ভাঙেন শামি। পরের ওভারে অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক জস ইংলিশকে (৪৫) ফিরিয়ে সফরকারী দলকে ধাক্কা দেন যশপ্রীত বুমরা। ৪৯তম ওভারে বল করতে এসে ফের অস্ট্রেলিয়া শিবিরে জোড়া আঘাত হানেন শামি। দ্বিতীয় বলে ফেরান ম্যাট শর্টকে (২)। আর চতুর্থ বলে সিয়ান অ্যাবটকে (২)। ২৫৬ রানে নয় উইকেট খোয়ায় অজিরা। শেষের দিকে খানিকটা ঝড় তোলেন অধিনায়ক প্যাট কামিংস। শেষ বলে রান নিতে গিয়ে আউট হয়ে যান অজি স্পিনার অ্যাডাম জাম্পা (২)। কামিংস ৯ বলে ২১ রানে অপরাজিত থাকেন।

পুতিনের হুঁশিয়ারর পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

‘আকভান’-এর দাপটে পাকা ধানে মই, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য হেল্পলাইন নম্বর চালু শুভেন্দুর সরকারের

অবহেলা করলেই বিপদ, জেনে নিন জিভের ক্যানসারের ৫টি লক্ষণ

মহাকাশে মানুষ পাঠানোর স্বপ্নে বাধা, ফের পিছোল গগনযানের উৎক্ষেপণ

লুকোচুরির খেলা শেষ, ভবানীভবনে হাজিরা দিলেন ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডল

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

মা হলেন সামান্থা, পুত্র নাকি কন্যা কে এল কোল আলো করে?

কীভাবে নোবেল পেতে পারেন ট্রাম্প, উপায় বলে দিলেন পুতিন

১ কাপ গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন ক্রিমি মাশরুম রিসোটো