চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘চিংড়ি পটল, চিংড়ি মালাইকারি খাবেন, আমি নিজে রেঁধে খাওয়াবো’, মোদিকে আমন্ত্রণ মমতার

Courtesy - Facebook and Google

নিজস্ব প্রতিনিধি: কথায় বলে যিনি চুল বাঁধেন, তিনি রান্নাও করেন। আবার এখনকার যুগে যারা ট্রেন চালান, প্লেন ওড়ান, দেশ চালান, রাজ্য চালান, তাঁরাও রান্নাবান্না করেন। অনেকেই আবার অন্যকে রেঁধে খাওয়াতে পছন্দ করেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও(Mamata Banerjee) এদিন প্রকাশ্য সভা থেকেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi) নিমন্ত্রণ করলেন, তাঁরা নিজের হাতে রাঁধা চিংড়ি পটল, চিংড়ি মালাইকারি(Chingri Malaikari) খেয়ে যেতে। রাজনীতিতে আজ সৌজন্যতার বড়ই অভাব। সেই সময়ে দাঁড়িয়ে মোদিকে রাজনৈতিক ভাবে আক্রমণ করতে গিয়ে মমতা যেভাবে তাঁকে খাওয়া নিয়ে খোঁচা দিলেন তা নজর কেড়ে নিচ্ছে সমালোচকদেরও। বিজেপি(BJP) বিরুদ্ধে বার বার অভিযোগ উঠছে, মানুষ কে কী খাবে, কী পরবে, কী করবে, কার সঙ্গে সম্পর্ক গড়বে, কার সঙ্গে সম্পর্ক রাখবে, এই সব কিছুই দাদাগিরির মাধ্যমে ঠিক করে দেওয়ার। কার্যত উত্তর, মধ্য, পশ্চিম ভারতের বিস্তীর্ণ এলাকাজুড়ে চলছে এই গেরুয়া সন্ত্রাস। সেই প্রসঙ্গেই এদিন মোদি আর বিজেপিকে নিশানা বানিয়েছেন মমতা। আর সেই জায়গাতেই তিনি মোদিকে নিজে হাতে রেঁধে খাওয়ার কথা বলেছেন।

এদিন অর্থাৎ সোমবার দুপুরে উত্তর ২৪ পরগনা জেলার ব্যরাকপুর মহকুমার নোয়াপাড়ায় ছিল মমতার সভা। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের(Barracpur Constituency) তৃণমূল প্রার্থী(TMC Candidate) পার্থ ভৌমিকের(Partha Bhowmick) সমর্থনেই সেই সভার আয়োজন করা হয়। সেই সভা থেকেই মমতা নিশানা বানান বিজেপি ও মোদিকে। তিনি বলেন, ‘২০২১ সালের ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার, বিনামূল্যে রেশন, স্মার্টকার্ড করেছি। সবুজসাথী ম্যানিফেস্টোয় ছিল না। তবু দিই। কথা দিয়ে কথা না রাখলে আগেই মৃত্যু হবে আমার। যেটা পারব, ততটাই বলব। আমার জীবন কথার ভান্ডার। বিজেপি কী বলে ভোট চাইছে? ১০ বছর আগে বলেছিল, ১৫ লাখ টাকা দেবে। পেয়েছেন? ২ কোটি লোককে চাকরি দেবে বলেছিল। পেয়েছেন? রান্নার গ্যাস পেয়েছেন? মোদি গ্যারান্টি ফোর টুয়েন্টি। বিনামূল্যে নাকি রেশন, জল দিচ্ছেন। পেয়েছেন? আমার নামে নাম রেখেছে। আমার নামটা সকাল থেকে রাত পর্যন্ত মনে আসে। কারণ ভয় দেখালে আমি এক মাত্র ভয় পাই না। বিনা পয়সায় গ্যাস কি পাচ্ছেন? না। তা হলে সব গেলে থাকল কী? এখন বলে বোমা ফাটাব। কী ফাটাল? নাকি ২৬ হাজার জনের চাকরি খেল। চাকরি দেওয়ার ক্ষমতা নেই। কিল মারার গোঁসাই।’

এরপরেই মমতা বলেন, ‘মোদি এসে বলেন, মাছ খাবেন না। মাছ খাবে না মাংস খাবে না ডিম খাবে, সে কথা বলার তুমি কে হে? তুমি ঠিক করে দেওয়ারই বা কে? যে যা ভালবাসে, তাই খাবে। চিংড়ি পটল, চিংড়ি মালাইকারি, যার যা ইচ্ছা খাবে। মোদিবাবু আপনি খেয়ে দেখুন না স্বাদটা কেমন? কথা দিচ্ছি, কাউকে দিয়ে করাব না, আমি নিজে রান্না করব। ছোট থেকে রান্না করি। তুমি বলো না, কী খাবে? আমি অনেক কিছু রান্না করতে পারি। অনেককেই অনেক কিছু রেঁধে খাইয়েছি। আর আপনি যদি বলেন ধোকলা খেতে, খাব। আমি খেয়েছি। গুজরাতে পাওয়া যায়। আমার কাছে জাতপাত বলে কিছু নেই। আসল মানুষ। আপনি যদি ধোসা খেতে বলেন, ওটা দক্ষিণ ভারতে পাওয়া যায়, সেটাও আমি খাই। বলে কিনা, ইস বার ৪০০ পার। আমি বলি পগারপার। এ বার ইন্ডিয়া জোট জিতবে। রাজ্যে শুধু তৃণমূলকে ভোট দেবেন। সিপিএমকে ভুলেও নয়। ওরা যা করেছিল। আর নয়। পার্থকে আপনারা সকলে চেনেন? ওকে ভোট দেবেন। ও রাজ্যের মন্ত্রী। কিন্তু ও বলেছে, আমার মন্ত্রিত্ব চাই না। মানুষের হয়ে কাজ করতে চাই। সংসদে তাঁদের কথা তুলে ধরতে চাই।’

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ