সোমবার ভারতের বিরুদ্ধে বাঁচা-মরার ম্যাচে নামছে অজিরা

Share:

নিজস্ব প্রতিনিধি : সোমবার সেন্ট লুসিয়ায় টি ২০ বিশ্বকাপের সুপার এইটে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ভারত। এদিনের ম্যাচ ভারতের চেয়েও অস্ট্রেলিয়ার কাছে গুরুত্বপূর্ণ। সেমিফাইনালে যাওয়ার রাস্তা খোলা রাখতে গেলে প্যাট কামিন্সদের এই ম্যাচ জিততেই হবে। 

সুপার এইটে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে মিচেল স্টার্ককে বসিয়ে অ্যাশটন আগরকে খেলিয়েছিল অস্ট্রেলিয়া। তবে সেই ম্যাচে অবশ্য অস্ট্রেলিয়া জেতেনি। প্রশ্ন উঠছে, এদিন কী সেন্ট লুসিয়ার পিচে অ্যাশটন আগরকে খেলানো হবে। এর আগে যখন এই মাঠে স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিল অস্ট্রেলিয়া, তখন অ্যাশটন আগরকে খেলিয়েছিল অজিরা। এদিনে ভারতের বিরুদ্ধে কি অস্ট্রেলিয়ান এই স্পিনারকে খেলাবে বিশেষজ্ঞরা, এখন সেটাই দেখার। জানা গিয়েছে, রোহিত শর্মা ও বিরাট কোহলি যখন খেলতে নামবে, তখন তাঁরা পাওয়ার প্লের সময়ে স্পিনারদের বল ভালোভাবে সামলাতে পারেন না। সেক্ষেত্রে এদিন অস্ট্রেলিয়ান টিম ম্যানজমেন্ট কি সিদ্ধান্ত নেয়, এখন সেটাই দেখার।

অন্যদিকে এদিন প্রথম একাদশে কোনও বদল না আনার সম্ভাবনা রয়েছে ভারতীয় দলের। সেন্ট লুসিয়ার পিচ ব্যাটিং সহায়ক পিচ। সেক্ষেত্রে ভারতীয় ব্যাটসম্যানরা ব্যাটিং করতে বাড়তি সহয়তা পেতে পারে। সেন্ট লুসিয়ার ম্যাচে অতীতে যে রেকর্ড রয়েছে, তাতে দেখা গিয়েছে ফাস্ট বোলাররা খুব একটা সুবিধা করতে পারেন না। তবে স্পিনাররা বল করে বাড়তি অ্যাডভান্টেজ পেতে পারে। সেক্ষেত্রে কুলদীপ যাদব, অক্ষয় প্যাটেল, রবীন্দ্র জাদেজারা অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে কিনা, এখন সেটাই দেখার।

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

ঐতিহাসিক, জাপানের সঙ্গে T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

সাইবার প্রতারকদের SIM-এর জোগান দিতেন, বনগাঁয় গ্রেফতার POS এজেন্ট

দু’দুবার হৃদরোগে আক্রান্ত চিনের প্রেসিডেন্ট শি, ক্ষমতা হারানোর ভয়ে ঘোষণা করছেন না উত্তরসূরির নাম

মেসির পর আন্তর্জাতিক ফুটবল থেকে সন্ন্যাস বিশ্বকাপজয়ী স্পেনের ৩১ বছরের ডিফেন্ডারের

ক্ষতিকর কেমিক্যাল দিয়ে আচার, আইসক্রিমে বিষাক্ত রঙ, তারকেশ্বরের হোটেলে হাড়হিম কাণ্ড

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

‘DVC খুব ভাল কাজ করেছে,’ ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর, ভাঙন রোধে বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য

আশ্রয়হীনদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, ৩,৫০০ পরিবারকে দেওয়া হবে ফ্ল্যাট

বগুড়ায় পথচারী মহিলাকে পিষে দিল মন্ত্রীর গাড়ি, নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল ধানক্ষেতে

আজব পেশা, পিঠ চুলকে মাসে ১৪ লক্ষ টাকা আয় চিনের যুবকের

‘যাত্রীদের সুবিধার্থে উত্তরবঙ্গের জন্য অতিরিক্ত ২০ টি বাস চালানো হবে,’ ঘোষণা শুভেন্দুর