মাঠের মধ্যেই আম্পায়ারের সঙ্গে ঝগড়ায় জড়ালেন অস্ট্রেলিয় খেলোয়াড়

Share:

নিজস্ব প্রতিনিধি : টি ২০ বিশ্বকাপে ম্যাচ চলাকালীন আম্পায়ারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন এক অস্ট্রেলিয় খেলোয়াড়। ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিল অস্ট্রেলিয়া। সেই ম্যাচেই আম্পায়ার নিতিন মেননের সঙ্গে বচসায় জড়াতে দেখা গেল ম্যাথু ওয়েডকে।

কিন্তু কী কারণ আম্পায়ার নিতিন মেননের সঙ্গে বচসায় জড়ালেন ওয়েড। গত ৮ জুন অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে ম্যাচ চলাকালীন এই ঘটনাটি ঘটে। অস্ট্রেলিয়ার ইনিংস চলাকালীন ১৮ তম ওভারে আদিল রশিদের দ্বিতীয় বলে চার মারেন ওয়েড। এরপর আদিল যখন পরের বলটি করতে যান, তখন প্রথমে বলটি খেলার জন্য তৈরি হয়েছিলেন ওয়েব। তারপর বলটিকে না খেলার সিদ্ধান্ত নেন। কিন্তু ততক্ষণে বলটিকে করে ফেলেন আদিল। ওয়েড বলটি ছেড়ে দেওয়ার বদলে ব্যাটে ঠেকায়। এরপর অস্ট্রেলিয় ওই খেলোয়াড় ভেবেছিলেন যে আদিলের করা বলটিকে হয়ত ডেড বল হিসাবে ঘোষণা করবেন আম্পায়ার নিতিন মেনন। কিন্তু তিনি তা করেননি।

এরপরই আম্পায়ারের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়লেন ওই অস্ট্রেলিয় ক্রিকেটারকে। আম্পায়ারের দিকে রীতিমতো তেড়ে আসেন তিনি ও বচসা শুরু করে দেন। মেনন অবশ্য ক্রিকেটারের সেই আবেদন মেনে নেননি। উল্টে তাঁকে ফেরত পাঠিয়ে দেন। আইসিসির নিয়ম অনুযায়ী, ওয়েড যদি আদিলের করা বলটি ব্যাটে না খেলে ছেড়ে দিত, তাহলে বলটিকে ডেড বল হিসাবে ঘোষণা করতে পারতেন আম্পায়ার। সেক্ষেত্রে আম্পায়ার মেননের সিদ্ধান্ত সঠিক।

বিরাট সংখ্যায় কর্মী ছাঁটাইয়ের পথে Samsung, ১০০ জন পদস্থ কর্তাকে পদত্যাগের নির্দেশ

নাদিমুলের ৬০ কোটির লেনদেনে হাওয়ালা যোগ? ২৪ ঘণ্টা তল্লাশির পর বেরল ইডি

‘১০ বছর পিছিয়ে গিয়েছে পাকিস্তান ক্রিকেট’, বোমা ফাটালেন কিংবদন্তি পাক পেসার

‘পুজোয় যে যা খুশি খাবেন ‘, ধীরেন্দ্রর ফতোয়ার বিরুদ্ধে গর্জন দিলীপ ঘোষের

স্কুলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ১৩ বছরের পড়ুয়ার, শৌচাগার থেকে উদ্ধার দেহ

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

 মঙ্গলবার একদিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

গভীর রাতে সুইমিং পুলে কিশোরীর দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

মহিলা কর্মীদের দায়িত্ব থেকে সরানোর অভিযোগ, BAPS সফরের পর বন্ধ আইফেল টাওয়ার

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব