বিরাট সংখ্যায় কর্মী ছাঁটাইয়ের পথে Samsung, ১০০ জন পদস্থ কর্তাকে পদত্যাগের নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি:  পুজোর আগে দুঃসংবাদ। ভারতে বড় সংখ্যায় কর্মী ছাঁটাই শুরু করেছে দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং। ক্রমবর্ধমান খরচ, দুর্বল ভোক্তা চাহিদা এবং ব্যবসায়িক পুনর্গঠনের জেরে  এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সেই চাপ সামাল দিতেই এবার টেলিভিশন ও হোম অ্যাপ্লায়েন্স ব্যবসায় কর্মী সংখ্যা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে।  

ইকোনমিক টাইমসের তথ্য থেকে জানা গিয়েছে, এখনও পর্যন্ত প্রায় ৮০ থেকে ১০০ জন পদস্থ আধিকারিককে পদত্যাগ করতে বলা হয়েছে। শুধু তাই নয়, পর্যায়ক্রমে এই ছাঁটাই কার্যকর করা হচ্ছে। সদর দফতরের পরিচালক পর্যায়ের কর্মকর্তা ও টিম লিড থেকে শুরু করে শাখা ও এরিয়া ম্যানেজার বিভিন্ন স্তরের কর্মীরাই এর আওতায় পড়ছেন।   

বিক্রয় ও বিপণন বিভাগেও প্রভাব?

শুধু কয়েকজন কর্মী নয়, স্যামসাং-এর ইলেকট্রনিক্স ব্যবসার বিক্রয় ও বিপণন বিভাগের প্রায় ২৫ শতাংশ পর্যন্ত কর্মী এই পুনর্গঠনের প্রভাবে পড়তে পারেন বলে শিল্পমহলের একাংশের দাবি। এর মধ্যে সরাসরি সংস্থার কর্মীদের পাশাপাশি জনশক্তি সংস্থার মাধ্যমে নিয়োগ করা অফ-রোল কর্মীরাও থাকতে পারেন। স্যামসাং-এর দেশীয় ইলেকট্রনিক্স বিক্রয় টিমে প্রায় ৫৫০-৬০০ জন কর্মকর্তা রয়েছেন। ফলে ছাঁটাইয়ের পরিধি আরও বাড়লে তার প্রভাব যথেষ্ট বড় হতে পারে। একজন  কর্মীর দাবি, গত কয়েকদিন ধরে প্রতিদিন অল্প অল্প করে ছাঁটাইয়ের চিঠি দেওয়া হচ্ছিল। এমনকী কিছু কর্মীকে নোটিশ পিরিয়ড শেষ হওয়ার আগেই সংস্থা ছেড়ে যেতে বলা হয়েছে।

কেন কর্মী ছাঁটাই করছে Samsung?

জানা গিয়েছে সংস্থার  উপর একসঙ্গে একাধিক দিক থেকে চাপ তৈরি হয়েছে। সবচেয়ে বড় সমস্যাগুলির মধ্যে রয়েছে মেমোরি চিপের দাম ব্যাপকভাবে বেড়ে যাওয়া। পাশাপাশি ভারতীয় টাকার পতন, কাঁচামালের বাড়তি দাম এবং ইলেকট্রনিক পণ্যের কম চাহিদাও ব্যবসায় প্রভাব ফেলছে। তবে এবারে Samsung-এর স্মার্টফোন বিভাগের কর্মীদের ছাঁটাইয়ের আওতায় রাখা হয়নি। কারণ ভারতে মোবাইল ব্যবসাই সংস্থার সবচেয়ে বড় আয়ের উৎস। সামনে দিওয়ালি মরশুমে স্মার্টফোনের চাহিদা বাড়বে বলেই আশা করছে সংস্থা। 

কর্মীদের কী ক্ষতিপূরণ দিচ্ছে Samsung?

প্রতিবেদন অনুযায়ী, চাকরি হারানো কর্মীদের ক্ষতিপূরণ হিসেবে তিন মাসের বেতন দেওয়া হচ্ছে। পাশাপাশি সংস্থায় কাজ করার প্রতিটি বছরের জন্য অতিরিক্ত এক মাসের বেতন দেওয়ার কথাও জানা গিয়েছে। শুধু কর্মী সংখ্যা নয়, Samsung ভারতে নিজেদের অফিস নেটওয়ার্কও পুনর্গঠন করছে। একাধিক শাখা একত্রিত করা হচ্ছে। রাঁচি ও পাটনা, দিল্লি ও গুরুগ্রাম, পাঞ্জাব ও চণ্ডীগড়ের মতো অফিসগুলিকে একত্রিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

দিওয়ালির পর ফের ছাঁটাই?

শিল্পমহলের একাংশের দাবি, দিওয়ালির পর ফের  কর্মী কমানোর সিদ্ধান্ত নিতে পারে Samsung, বিশেষ করে টেলিভিশন এবং হোম অ্যাপ্লায়েন্স ব্যবসায়। মোবাইল বিভাগে আপাতত তেমন কোনও পরিকল্পনা নেই। তবে দিওয়ালি মরশুমে বিক্রির ফলাফল প্রত্যাশা অনুযায়ী না হলে সেই বিভাগও পরবর্তীতে পর্যালোচনার আওতায় আসতে পারে।

 

সার্কাসের তাঁবুর ভিতর যেতেই চোখ কপালে! উদ্ধার এক কর্মীর ঝুলন্ত দেহ

সম্পত্তি নিয়ে বচসা ও আত্মীয়দের চরম অপমান, আত্মহত্যা করলেন নিঃসন্তান দম্পতির পালিত পুত্র

নদীর বুকে বিশ্বযুদ্ধের হাতিয়ার! দামোদর থেকে মর্টার শেল উদ্ধারে হুলস্থুল সোনামুখীতে

নাদিমুলের ৬০ কোটির লেনদেনে হাওয়ালা যোগ? ২৪ ঘণ্টা তল্লাশির পর বেরল ইডি

‘১০ বছর পিছিয়ে গিয়েছে পাকিস্তান ক্রিকেট’, বোমা ফাটালেন কিংবদন্তি পাক পেসার

‘পুজোয় যে যা খুশি খাবেন ‘, ধীরেন্দ্রর ফতোয়ার বিরুদ্ধে গর্জন দিলীপ ঘোষের

স্কুলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ১৩ বছরের পড়ুয়ার, শৌচাগার থেকে উদ্ধার দেহ

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

বিরাট সংখ্যায় কর্মী ছাঁটাইয়ের পথে Samsung, ১০০ জন পদস্থ কর্তাকে পদত্যাগের নির্দেশ

গভীর রাতে সুইমিং পুলে কিশোরীর দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য

মহিলা কর্মীদের দায়িত্ব থেকে সরানোর অভিযোগ, BAPS সফরের পর বন্ধ আইফেল টাওয়ার