হারার পরে গুরবাজকে ব্যাট উপহার বাবরের

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: ক্রিকেটে মাঠের শত্রুতা যে খেলোয়াড়দের ব্যাক্তিগত সম্পর্কের ক্ষেত্রে কোনও প্রভাবই ফেলে না, ফের একবার তা প্রমাণ হল। যার চওড়া ব্যাটের কারণে সোমবার চেন্নাইয়ে আফগানিস্তানের কাছে হারতে হয়েছিল পাকিস্তানকে সেই আফগান ব্যাটার রহমানুল্লাহ গুরবাজকেই দামী ব্যাট উপহার দিলেন পাক অধিনায়ক বাবর আজম। আর সেই কোটি টাকার ছবি আইসিসির ব্রডকাস্ট চ্যানেলের ম্যাসেঞ্জার গ্রুপে পোস্ট করা হয়েছে। সেই ছবির সঙ্গে লেখা হয়েছে, ‘বাবর আজমের পক্ষ থেকে একটি উপহার। স্পিরিট অব ক্রিকেট এখনও বেঁচে আছে এবং ভালই আছে।’

চলতি বিশ্বকাপে ইতিমধ্যেই ক্রিকেট দুনিয়ার দুই পরাশক্তি ইংল্যান্ড ও পাকিস্তানকে হারিয়ে রীতিমতো শোরগোল এলে দিয়েছে আফগানিস্তান। আর ওই দুই জয়ের ক্ষেত্রে দুরন্ত ভূমিকা ছিল আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজের। সোমবার পাকিস্তানের ছুড়ে দেওয়া ২৮২ রানের লক্ষ্যকে তাড়া করতে নেমেছিল। কিন্তু নিজের ব্যাট চওড়া করে শাহিন আফ্রিদি-হ্যারিস রউফদের আক্রমণ ভোতা করে দেন আফগান ওপেনার তথা উইকেটরক্ষক। ইব্রাহিম জাদরানের সঙ্গে জুটি গড়ে ১৩০ রান তুলে দলকে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেন গুরবাজ। ৫৩ বলে ৯টি চার ও একটি ছক্কায় ৬৫ রানের দারুণ এক ইনিংস খেলেন ডান হাতি আফগান ব্যাটার। নিজের দল হারলেও গুরবাজের ইনিংসটি মনে ধরেছে বাবরের। এতোটাই মনে ধরেছে যে, ম্যাচের পর নিজের একটি ব্যাট গুরবাজকে দিয়ে দেন তিনি। 

উল্লেখ্য, এশিয়া কাপ চলাকালীনই পুত্র সন্তানের বাবা হয়েছিলেন ভারতীয দলের পেসার যশপ্রীত বুমরা। আর ভারত-পাকিস্তান ম্যাচ প্রথম দিন বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ার পরে ড্রেসিংরুম থেকে সোজা যশপ্রীত বুমরার কাছে ছুটে গিয়ে বাবা হওয়ার জন্য অভিনন্দন জানানোর পাশাপাশি নবজাতকের জন্য উপহারও তুলে দিয়েছিলেন।

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল! ৩ নভেম্বরের মধ্যে ফুলেফেঁপে উঠবে ৩ রাশির ব্যাঙ্ক ব্যালেন্স

নবরাত্রিতে টাকার বৃষ্টি ৯ রাশির জাতকদের জীবনে, আপনি আছেন?

‘নন্দীগ্রামের সেবিকা হিসেবে কাজ করবেন হাসিরানি রথ,’ ঘোষণা শুভেন্দুর

ইয়েমেন যাওয়ার পথে লোহিত সাগরে নৌকাডুবি, সলিল সমাধি ১০৯, নিখোঁজ ১১৬

অস্বাভাবিক নয়, হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে নানা পটেকরের, জানাল ময়নাতদন্তের রিপোর্ট

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

কলস শোভাযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা, ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ২ শিশুর, আহত বহু

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার

কৃষ্ণনগর রাজবাড়ির দুর্গাপুজোয় বিষাদের সুর! বন্ধ সিঁদুর খেলা