টেস্ট দলে অধিনায়ক নাও থাকতে পারেন বাবর আজম

Share:

নিজস্ব প্রতিনিধি : টি ২০ বিশ্বকাপে বাবর আজমের অধিনায়কত্ব নিয়ে ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারা। জানা যাচ্ছে, বাবরকে টেস্ট দলের অধিনায়ক নাও করা হতে পারে। উল্লেখ্য, টি ২০ বিশ্বকাপ শেষ হওয়ার পর আগস্টে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামবে পাকিস্তান।

টি ২০ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে পাকিস্তানকে। বাবর আজমের অধিনায়কত্ব নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যে বাবরের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও উঠেছে। এই পরিস্থিতিতে বাবর নিয়ে অসন্তুষ্ট পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারা। পাকিস্তান সংবাদমাধ্যম সূত্রে খবর, শান মাসুদকে টেস্ট দলের অধিনায়ক হিসাবে রেখে দেওয়া হবে। বাবরকে টেস্ট দলের দায়িত্ব দেওয়া হবে না। আগামী আগস্ট মাসে বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচ খেলবে পাকিস্তান। সেই ম্যাচে অধিনায়কত্ব করতে পারেন শাহিন।

উল্লেখ্য, গত বছর ওয়ানডে বিশ্বকাপের পর বাবর আজমকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। বাবরকে ক্রিকেটের সব ফরম্যাট থেকেই সরিয়ে দেওয়া হয়। এরপর অধিনায়ক করা হয়েছিল শান মাসুদকে। তাঁকে টি ২০ সহ সব ফরম্যাটের অধিনায়ক করা হয়েছিল। কিন্তু গত এপ্রিল মাসে তাঁকে টি ২০ বিশ্বকাপের অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শোচনীয় পারফরমেন্স করেন পাক ক্রিকেটাররা। এরপর ফের বাবরকে অধিনায়কের দায়িত্বে নিয়ে আসা হয়েছিল।

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের