চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মোবাইল ফোনে খুনের হুমকি বাংলাদেশি ক্রিকেটারদের সংগঠনের সভাপতি মিঠুনকে

নিজস্ব প্রতিনিধি:  ক্রমাগত ফোনে খুনের হুমকি দেওয়া হচ্ছে বাংলাদেশি ক্রিকেটারদের সংগঠনের সভাপতি মিঠুনকে। দেশ এবং বিদেশের বেশ কয়েকটি মোবাইল ফোনের নম্বর থেকে তাঁকে হুমকি দেওয়া হয়েছে।

মহম্মদ মিঠুনের দাবি, ফোন করে এবং হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে হুমকি দেওয়া হচ্ছে। পাশাপাশি কুরুচিকর মন্তব্য করা হচ্ছে। এখানে বলা হচ্ছে, ক্রিকেটাররা দালালী করে দেশের মধ্যে অস্থির পরিস্থিতি সৃষ্টি করছে। দেশের মধ্যে কোন ক্রিকেটার সুস্থভাবে চলাফেরা করতে পারবেনা। তিনি আরো জানিয়েছেন, রাতের দিকে এই হুমকি বেশি আসছে। দেশের বিরুদ্ধে তারা কোন কথা বলেননি। তাহলে কেন তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। ক্রিকেটার হিসেবে নিজেদের অধিকার নিয়ে কথা বলা হয়েছে। সেটা কি অন্যায়? প্রশ্ন তুলেছেন তিনি। এই হুমকি পাওয়ার পর আইনি পদক্ষেপ নেওয়ার বিষয় নিয়ে তিনি বলেছেন, এখনো সেই ভাবে কোনও পদক্ষেপ নেননি। কিন্তু এই ধরনের হুমকির বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হচ্ছে বলেও জানিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের মধ্যে খেলা রয়েছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলা রয়েছে। তাঁরা মাঠে যাননি। বিসিবির কয়েকজন পরিচালক তাঁদের সঙ্গে কথা বলেও লাভ হয়নি। বোর্ডের পক্ষ থেকে নাজমূল ইসলামকে অর্থ বিভাগের পদ থেকে সরানোর প্রস্তাব দেওয়া হয়েছে। নাজমূলকে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে। কিন্তু তাতে চিঁড়ে ভেজেনি। তাঁকে পদত্যাগ করতেই হবে বলে দাবি ক্রিকেটারদের। তাঁরা পদত্যাগের জন্য আল্টিমেটামও দিয়েছেন। বিসিবি নাজমুলকে অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরানোর পরে কোয়াব কিছুটা শান্ত হয়েছে। তারমধ্যেই সামনে এল হুমকির তথ্য।

Published by:

Share Link:

More Releted News:

এমবাপেদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

IPL-এ ‘দোসা-ইডলি-সম্বর’ গান নিয়ে বিতর্ক, BCCI-এর কাছে বড় অভিযোগ জানাল চেন্নাই

একপেশে ম্যাচে লখনউকে দুরমুশ করে জয়ী বিরাটরা

বেঙ্গালুরুর বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ে ১৪৬ রানেই গুটিয়ে গেল লখনউ

মুম্বই শিবিরে দুঃসংবাদ! আগামী কয়েকটি ম্যাচ থেকে ছিটকে যেতে পারেন রোহিত শর্মা

বুমরাহ-অক্ষর-কুলদীপের প্রশংসায় পঞ্চমুখ তারকা পাক ক্রিকেটার 

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ