চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শ্রীলঙ্কার বিরুদ্ধে টাইগারদের টি টোয়েন্টি দলে ঠাঁই হল না সৌম্য-শান্ত’র

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মধুর প্রতিশোধ নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগাম কথা না বলে টেস্ট দলের আধিনায়কত্ব ছাড়ায় এবার নাজমুল হোসেন শান্তকে টি টোয়েন্টি থেকে ছেঁটে ফেলল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবি। সূত্রের খবর, রানের মধ্যে থাকলেও যেভাবে নাজমুল হোসেন শান্ত কলম্বো টেস্টের পর আচমকা সাংবাদিক সম্মেলনে এসে ইস্তফার কথা ঘোষণা করেছেন, তা ভালভাবে মেনে নেননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি। নির্বাচকদের তিনি নির্দেশ দেন, টি টোয়েন্টি সিরিজে যেন শান্তকে দলে রাখা না হয়।   যদিও শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ পড়া নিয়ে মুখ খোলেননি বাংলাদেশের সফলতম ব্যাটার।

শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ১০ জুলাই ক্যান্ডিতে হবে প্রথম ম্যাচ। ১৩ জুলাই ডাম্বুলায় দ্বিতীয় ম্যাচ। তিন দিন পর ১৬ জুলাই শেষ ম্যাচ হবে কলম্বোতে। আজ শুক্রবার (৪ জুলাই) শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অধিনায়ক থাকছেন লিটন দাস। তিন বছর বাদে দলে ফিরেছেন নাঈম শেখ। ২০২২ সালের অগস্টে আফগানিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টিতে শেষ বার বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন। দলে জায়গা করে নিয়েছেন সাইফউদ্দিনও। তিনিও এক বছর বাদে দলে ফিরলেন। গত বছর মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টি–টোয়েন্টি খেলেছিলেন। শান্তর পাশাপাশি সৌম্য সরকার, তানভীর ইসলাম ও হাসান মাহমুদকেও বাদ দেওয়া হয়েছে।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন।

 

 

Published by:

Share Link:

More Releted News:

চেন্নাই শিবিরে বড় ধাক্কা, চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

এমবাপেদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

IPL-এ ‘দোসা-ইডলি-সম্বর’ গান নিয়ে বিতর্ক, BCCI-এর কাছে বড় অভিযোগ জানাল চেন্নাই

একপেশে ম্যাচে লখনউকে দুরমুশ করে জয়ী বিরাটরা

বেঙ্গালুরুর বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ে ১৪৬ রানেই গুটিয়ে গেল লখনউ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ