চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলা বোর্ড পরিচালককে ‘অসভ্য’ আখ্যা প্রাক্তন ক্রিকেটারের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ভারতের মাটিতে বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিয়ে ভিন সুরে কথা বলায় দেশের সর্বকালীন সেরা ক্রিকেটার তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলে আক্রমণ করেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক তথা জামায়াতে ইসলামী নেতা এম নাজমুল ইসলাম। এবার সেই পাকিস্তানি দালালকেই ‘অসভ্য’ বলে তোপ দেগেছেন বাংলাদেশ জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘তামিম ইকবালকে নিশানা করে যে কথা বলা হয়েছে (ভারতীয় দালাল) তার কোনও যৌক্তিকতা নেই। মানে অসভ্য লোকরাই বলবে এরকম কথা। উনি একটা অসভ্য বলেই আমার মনে হয়। অসভ্য না হলে উনি এরকম কথা বলতে পারেন না।’

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার বদলা নিতে ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল না পাঠানোর নির্দেশ দিয়েছে মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। ওই সিদ্ধান্তের সঙ্গে সহমত পোষণ না করে বাংলাদেশ জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল বলেছিলেন, ‘যে কোনও সিদ্ধান্ত ভবিষ্যতের কথা মাথায় রেখে নেওয়া উচিত।’ ব্যস আর যায় কোথায়! তামিমের ওই মন্তব্য মৌচাকে ঢিল ছোড়ার মতো হয়ে দাঁড়ায়। জামায়াতে ইসলামী তথা পাকিস্তানপন্থীরা সমাজমাধ্যমে দেশের সেরা ক্রিকেটারকে জঘন্য ভাষায় আক্রমণ শুরু করে দেয়।

পাকিস্তানিদের হয়ে ব্যাট করতে আসরে নামেন জামায়াতে ইসলামী নেতা বিসিবির পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। তিনি সরাসরি তামিমকে ‘ভারতের দালাল’ আখ্যা দিয়ে আক্রমণ শানান। ওই কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে গর্জে ওঠেন বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদ, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হকরা। এমনকি বাংলাদেশি ক্রিকেটারদের সংগঠন ‘কোয়াব’ এর তরফেও নাজমুলের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়। এদিন প্রাক্তন বিসিবি পরিচালক তথা কোচ খালেদ মাহমুদ সুজন সরাসরি তামিমের পাশে দাঁড়িয়ে বলেন, ‘ভারতের ক্রিকেটকে তো আমরা নিয়ন্ত্রণ করি না। ওরা কী করবে, মুস্তাফিজকে বাদ দিবে, মুস্তাফিজকে রাখবে, ওরা অকশনে নিয়েছে- এটা তো কন্ট্রোলের মধ্যে নাই। কিন্তু যিনি ওটা বলেছেন, সেটা তো কন্ট্রোলের মধ্যে একটা ব্যাপার। তামিম ইকবালের যা বক্তব্য, এটা কন্ট্রোলের একটা ব্যাপার। তার বিপরীতে যে স্ট্যাটাস দিয়েছেন, সেটা তো কন্ট্রোলেরও ব্যাপার। একজন বোর্ড ডিরেক্টর, এরকম দায়িত্বশীল একটা জায়গায় থেকে এরকম মন্তব্য করেন, সেটা কন্ট্রোল করার দায়িত্ব বিসিবির।’

Published by:

Share Link:

More Releted News:

হতশ্রী বোলিংয়ে ডুবল লখনউ, ঋষভের দলের বিরুদ্ধে বড় রানের লক্ষ্য রাখল শ্রেয়সের পাঞ্জাব

রিঙ্কু- অনুকূলের চওড়া ব্যাটে রাজস্থানকে হারিয়ে প্রথম জয় পেল কেকেআর

১৫৫ রানে রাজস্থানকে বেঁধে রাখলেন বরুণ-নারাইনরা

ইডেনে কলকাতা ও রাজস্থান ম্যাচে এগিয়ে কে?

মদ খেয়ে হয়রানি, নীরজ-সুমিতের নালিশের পর জ্যাভলিন কোচ নাভালকে বরখাস্ত করল PCI

রবিবাসরীয় প্রথম অ্যাওয়ে ম্যাচে বাগানের মুখোমুখি নর্থ ইস্ট লক্ষ্য তিন পয়েন্ট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ