IND-BAN TEST SERIES: জয়ের জন্য বাংলাদেশের চাই ৪৭১ রান রান

২৫ রানে অপরাজিত নাজমুল হোসেন শান্ত। আর জাকির হোসেন ১৭ রানে ব্যাট করছেন। 

Share:

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে কার্যত হারের মুখে দাঁড়িয়ে টাইগাররা। কেননা দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য সাকিব আল হাসানদের ৫১৩ রানের টার্গেট দিয়েছে সফরকারী দল। হাতে দু’দিনের বেশি সময়। দিনের শেষে কোনও উইকেট না হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪২ রান। অর্থা‍ৎ আরও ৪৭১ রান চাই। ২৫ রানে অপরাজিত নাজমুল হোসেন শান্ত। আর জাকির হোসেন ১৭ রানে ব্যাট করছেন।    

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল আট উইকেটে ১৩৩ রান। ক্রিজে ছিলেন দুই বোলার মেহেদি হাসান মিরাজ ও এবাদত হোসেন। শুক্রবার তৃতীয় দিনের শুরুতেই এবাদতকে ফিরিয়ে দেন কুলদীপ যাদব। পরে অক্ষর পটেলের বলে ২৫ এআন করে ফিরে যান মিরাজ। খালেদ ১৪ বল খেলেও খাতা খুলতে পারেননি। ৪২ ওভারে ১৫০ রানে গুটিয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। ভারতের পক্ষে কুলদীপ যাদব পাঁচটি ও মোহাম্মদ সিরাজ তিনটি উইকেট নেন।

২৫৪ রানে পিছিয়ে থাকলেও বাংলাদেশকে ফলোঅন না করিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক লোকেশ রাহুল। টাইগারদের সামনে বড় রানের লক্ষ্যমাত্রা দাঁড় করাতে শুরু থেকে মেরে খেলতে থাকেন ভারতের দুই ওপেনার। ৭২ বলে ২৩ রান করে সাজঘরে ফেরেন লোকেশ রাহুল। এর পরে দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে ইনিংস এগিয়ে নিয়ে যান শুভমন গিল ও চেতেশ্বর পূজারা। বাংলাদেশের স্পিনারদের স্বাচ্ছ্যন্দে খেলতে থাকেন দুজনে। টেস্ট ক্যারিয়ারে প্রথম শতরান পান শুভমন গিল। মেহেদি হাসান মিরাজের বলে ক্যাচ দিয়ে ১১০ রানে সাজঘরে ফেরেন তিনি। দ্বিতীয় উইকেটে ১৬১ বলে ১১৩ রান যোগ করেন গিল-পূজারা জুটি। গিল আউট হওয়ার পরে পূজারার সঙ্গে জুটি বাঁধেন বিরাট কোহলি। দুজনে ঝোড়ো ব্যাটিং করেন। গিলের পরে শতরান পূর্ণ করেন পূজারাও। দুই উইকেটে ২৫৮ রান রান ওঠার পরে ইনিংসের সমাপ্তি ঘোষণা করেন ভারত অধিনায়ক।

অষ্টমীর অঞ্জলির মাঝে হঠাৎ কেঁপে উঠল প্রতিমা, বাঁকুড়ার পালবাড়ির দুর্গাপুজো ঘিরে আজও রয়েছে রহস্য!

পুজোর ছুটিতে ভিড় এড়াতে চান? ঘুরে আসুন বাঁকুড়ার গঙ্গাজলঘাটি

১৭ সেপ্টেম্বর কন্যারাশিতে গমন সূর্যের, ভাগ্যের চাকা ঘুরবে ৫ রাশির জাতকদের

শনির ঘরে মঙ্গলের প্রবেশ! নক্ষত্র বদলে ৪ রাশির জাতকদের চমকাবে ভাগ্য

অর্থ উপার্জনের নতুন পথ খুলবে, মন ভাল রাখতে সঙ্গীর সঙ্গে ডিনার ডেটে যেতে পারেন…

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল