নিউজিল্যান্ডের মাটিতে দাপট দেখাল বাংলাদেশ

Share:

নিজস্ব প্রতিনিধি : নিউজিল্যান্ডের মাটিতে নিজেদের দাপট দেখাল বাংলাদেশ। টি ২০ ম্যাচে কিউয়িদের ১৩৪ রানে বেঁধে দিল নাজমুল হোসেনের দল। দেশের মাটিতে ব্যাটিং করে এটাই নিউজিল্যান্ডের সর্বনিম্ন স্কোর।

এদিন নেপিয়ারে টি ২০ ম্যাচে টসে জিতে প্রথমে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম থেকে দাপটের সঙ্গে বোলিং করতে দেখা যায় মেহেদি ও শরিফুলকে। প্রথম ওভারেই সেফার্টকে বোল্ড আউট করেন মেহেদী। এর পরের ওভারেই ফিন অ্যালানকে আউট করে প্যাভিলিয়নে ফিরিয়ে দেন শরিফুল। এরপর একের পর এক উইকেট পড়তে থাকে নিউজিল্যান্ডের। ৫০ রানের মধ্যেই কিউয়িরা হারিয়ে বসে পাঁচ উইকেট। দলের বিপদের সময় একা হাতেই ম্যাচের রাশ টেনে ধরেন জেমস নিশাম। কিন্তু ৪৮ রানের মাথায় তাঁকে ফেরত পাঠান মুস্তাফিজুর রহমান। এরপর অ্যাডাম মিলন ১২ বলে ১৬ রান করে নিউজিল্যান্ডকে আরও কিছুটা এগিয়ে দেয়। শেষ পর্যন্তু ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড মাত্র ১৩৪ রান তুলতে পারে।

বাংলাদেশের হয়ে দুরন্ত পারফরমেন্স করেন মেহেদী ও শরিফুল। শরিফুল তিন উইকেট তুলে নেন। অন্যদিকে দুই উইকেট পান মেহেদী। অন্যদিকে মুস্তাফিজুর দুই উইকেট ও রিশাদ এক উইকেট নেন। বাংলাদেশকে জিততে হলে ১৩৫ রান করতে হবে। এর আগে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ড কখনও দেশের মাটিতে এত কম রান করেনি।

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ