১৮ বছর বাদে ঘরের মাঠে হার বার্সেলোনার, সাময়িক বিরতি চান কোচ

Share:

নিজস্ব প্রতিনিধি :  ফের তিক্ততার স্বাদ নিয়ে মাঠ ছাড়ল বার্সেলোনা। আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে গিয়ে ফের পয়েন্ট খোয়াল হান্সি ফ্লিকের দল। শনিবার রাতে লা লিগায় নিজেদের মাঠে আতলেতিকোর কাছে ২-১ গোলে চুনকাম হয়েছে বার্সেলোনা।

শনিবার রাতটা বার্সেলোনার পক্ষে ছিল না। ২০০৬ সালের পর এই প্রথম নিজেদের মাঠে আতলেতিকোর কাছে হারল বার্সেলোনা। সেই সঙ্গে সর্বশেষ সাত ম্যাচের মধ্যে পয়েন্ট হারাল ষষ্ঠবারের মতো। হতাশার রাত নিয়ে বার্সেলোনা কোচ জানালেন, তাঁর দলের এখন বিরতি দরকার। বিরতি অবশ্য বার্সা পাচ্ছেও। ক্রিসমাস পেরিয়ে কাতালুনিয়ার দলটির পরের ম্যাচ আগামী জানুয়ারি।

এই নিয়ে অবশ্য তিনি জানিয়েছেন, ‘এই হার আমাদের জন্য হতাশাজনক। কারণ ম্যাচটা আমরা ভালো খেলেছি। এখন আমরা ক্রিসমাস উদযাপন করব। এরপর অনুশীলন শুরু করে দেখব মৌসুমের বাকি সময়ে কী করতে পারি।’

সব প্রতিযোগিতা মিলিয়ে এটি আতলেতিকোর টানা ১২তম জয়।১৮ ম্যাচে ১২ জয় ও ৫ ড্রয়ে আতলেতিকোর পয়েন্ট ৪১। এক ম্যাচ বেশি খেলে বার্সেলোনার পয়েন্ট ৩৮, অবস্থান দুইয়ে। অথচ নভেম্বরের শুরুতেও আতলেতিকোর চেয়ে ১০ পয়েন্ট এগিয়েছিল বার্সেলোনা। এবারের লিগে প্রথম ১২ ম্যাচের মধ্যে জিতেছিল ১১টিতেই। তার পরের সাত ম্যাচে মাত্র এক জয়ের বিপরীতে চারটিতেই হার, দুটিতে ড্র।

শরীর দিচ্ছে বিপদের সঙ্কেত! জেনে নিন জরায়ু ক্যানসারের এই ৫ লক্ষণ

ঝাড়খণ্ডের জনপ্রিয় ধুসকা বানিয়ে নিন বাড়িতেই, রইল সহজ রেসিপি

অ্যালোপেশিয়ার সমস্যায় নতুন দিগন্ত! আর্থ্রাইটিসের ওষুধেই মিলবে মুক্তি

সকালে খালি পেটে জোয়ানের জল খেলে মিলবে ৬টি দারুণ উপকারিতা

সুস্থ পেটের চাবিকাঠি ত্রিফলা জুস! জানুন এর দুর্দান্ত ৬ উপকারিতা

পুষ্টিবিদদের পছন্দের শীর্ষে এই পাঁচ তেল! যা আপনার হার্ট ভাল রাখবে

জুতো পরতে গিয়েই বিপত্তি! নৌকা থেকে নদীতে পড়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

ইরানকে শায়েস্তা করতে হরমুজ প্রণালিকে আমেরিকার ভূখণ্ড ঘোষণা করলেন ট্রাম্প

একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

মহিলাদের জন্য সুখবর, অন্নপূর্ণা যোজনায় বাড়ছে বরাদ্দ, বড় ঘোষণা শুভেন্দুর

ঋতব্রতই আপাতত বিরোধী দলনেতা, হাইকোর্টের নির্দেশে অস্বস্তি বাড়ল কালীঘাট তৃণমূলের

১৭ জন অ্যাথলিটকে অর্জুন পুরস্কারে ভূষিত করল ক্রীড়ামন্ত্রক