সুখবর, চোট সারিয়ে অজিদের বিরুদ্ধে দলে ফিরলেন শ্রেয়াস আইয়ার

আগামী শুক্রবার অজিদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নামছে রোহিত বাহিনী।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সফরকারী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগেই সুখবর ভারতীয় শিবিরে। চোট সারিয়ে অজিদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দলে ফিরলেন তরুণ ব্যাটার শ্রেয়াস আইয়ার। আজ মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘জাতীয় ক্রিকেট আকাদেমিতে নিয়মিত পরিচর্যার পরে পিঠের চোট সারিয়ে সম্পূর্ণ সুস্থ হয়েছেন শ্রেয়াস আইয়ার। তাঁকে খেলার উপযুক্ত বলে শংসাপত্র দিয়েছেন বোর্ডের চিকি‍ৎসকরা। যে কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের জন্য ঘোষিত দলে তাঁকে রাখা হয়েছে।’ উল্লেখ্য, আগামী শুক্রবার অজিদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নামছে রোহিত বাহিনী। নাগপুরে প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে চার টেস্টের সিরিজে ১-০তে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া।

পিঠের ব্যথায় কাবু থাকায় গত এক মাসের বেশি সময় ধরে দলের বাইরে ছিলেন তরুণ ব্যাটার শ্রেয়াস আইয়ার। চোটের কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজেও দল থেকে ছিটকে গিয়েছিলেন টিম ইন্ডিয়ার নির্ভরযোগ্য ব্যাটসম্যান। চোট সারানোর জন্য তাঁকে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট আকাদেমিতে পাঠানো হয়েছিল। পুরোপুরি চোটমুক্ত না হওয়ায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে দলে রাখা হয়নি তাঁকে। চোটের কারণে আদৌ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে খেলতে পারবেন কিনা, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছিল।

এদিন বিসিসিআইয়ের পক্ষ থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের জন্য ১৬ সদস্যের যে দল ঘোষণা করা হয়েছে তাতে কারা রয়েছেন দেখে নেওয়া যাক-

রোহিত শর্মা (অধিনায়ক), কে এল রাহুল (সহ অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএস ভরত (উইকেটকিপার), ঈশান কিষাণ (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর পটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব ও সূর্যকুমার যাদব।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের