বায়ার্ন রাজত্বের অবসান ঘটিয়ে বুন্দেশলিগা জয় লেভারকুসেনের

Share:

নিজস্ব প্রতিনিধি: পাঁচ-পাঁচবার লিগ জয়ের কাছে এসেও শিরোপা অধরাই থেকে গিয়েছিল বায়ার লেভারকুসেনের কাছে। রানার্স আপ হয়েই সন্তুষ্ট হতে হয়েছিল। লেভারকুসেনের সমর্থকদের সেই আক্ষেপ মিটল রবিবার। ভেরডার ব্রেমেনকে ৫-০ গোলে উড়িয়ে পাঁচ ম্যাচ বাকি থাকতেই বুন্দেশলিগার শিরোপা ঘরে তুলল। সেই সঙ্গে জার্মান ফুটবলে বায়ার্ন মিউনিখের রাজত্বের আপাতত অবসান ঘটাল। টানা ১১ বছর ধরে বুন্দেশলিগার চ্যাম্পিয়ন দলটিকে এবার রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে।

ভেরডার ব্রেমেনকে হারালেই লিগ শিরোপা জুটবে এমন সমীকরণ নিয়েই রবিবার খেলতে নেমেছিল বায়অর লেভারকুসেন। দলের লিগ জয়ের ঐতিহাসিক ক্ষণের সাক্ষী থাকতে বিজয়ো‍ৎসবের প্রস্তুতি নিয়েই মাঠে হাজির হয়েছিলেন কয়েক হাজার লেভারকুসেন সমর্থক। পতাকা, ব্যানারের পাশাপাশি অনেকের হাতে ছিল বুন্দেশলিগা ট্রফির রেপ্লিকাও। ম্যাচের ২৫ মিনিটে পেনাল্টি থেকে লেভারকুসেনকে এগিয়ে দেন ভিক্টর বোনিফেস। প্রথমার্ধে আর কোনও গোল হয়নি। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই কার্য ব্রেমেনকে নিয়ে ছেলেখেলা শুরু করে দেন বোনিফেস, জাকা, ফ্লোরিয়ান ভার্টজেরা। ত্রাহি-ত্রাহি দশা হয় ব্রেমেন রক্ষণ ভাগের খেলোয়াড়দের।

৬০ মিনিটে ব্রেমেনের জাল কাঁপিয়ে ব্যবধান ২-০ করেন গ্র্যানিট জাকা। তার মিনিট আট বাদে ফের গোল করেন ফ্লোরিয়ান ভার্টজে। ৩-০ গোলে পিছিয়ে পড়ে কার্যত হাল ছেড়ে দেয় ব্রেমেনের খেলোয়াড়রা। ৮৩ মিনিটে ফের গোল করেন ভার্টজে। ম্যাচের শেষ লগ্নে ফের ব্রেমেনের জাল কাঁপিয়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন জার্মান ফরোয়ার্ড। এদিন বার বার অত্যু‍ৎসাহী লেভারকুসেনের দর্শকরা গ্যালারির ফেন্সিং টপকে নেমে মাঠে নেমে পড়ায় খেলায় বিঘ্ন ঘটে। রেফারি খেলা শেষের বাঁশি বাজাতে বাঁধ ভাঙা স্রোতের মতো দর্শকরা ঢুকে পড়েন প্রিয় ফুটবলারদের আলিঙ্গন করতে। লেভারকুসেনের বেশির ভাগ খেলোয়াড়রা কোনও রকমে মাঠ ছাড়তে পারলেও বেশ কয়েকজন দর্শকদের ভিড়ে আটকে পড়েন। অনেকেই বলছেন, লেভারকুসেনের সমর্থকরা পাগলামো করেছেন। ইতিহাস গড়ার দিনে বোধ হয় এমন পাগলামো হয়েই থাকে।

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

করবা চৌথে বিরল ত্রিগ্রহী যোগ! ভাগ্যের দরজা খুলছে ৪ রাশির জাতকদের

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক