দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এক বছরেই মোহভঙ্গ, সাদিও মানেকে ছেড়ে দিচ্ছে বায়ার্ন মিউনিখ

আন্তর্জাতিক ডেস্ক: এক বছরের মধ্যেই সেনেগালের তারকা ফুটবলার সাদিও মানের প্রতি মোহভঙ্গ ঘটেছে বায়ান মিউনিখের কোচ-কর্তাদের। গত মরসুমে লিভারপুল থেকে তিন বছরের চুক্তিতে দলে নিয়ে আসা ফুটবলারকে এক বছর কাটতে না কাটতেই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জার্মান ক্লাবটি। ইতিমধ্যেই সেনেগালের তারকা ফুটবলারকে দলে না রাখার কথা জানিয়ে দেওয়া হয়েছে। বায়ার্ন আর রাখছে না জানার পরেই সৌদি আরবের কোনও ক্লাবে যাওয়ার প্রস্তুতি শুরু কিরেছেন।

২০২১ সালে ইংলিশ ক্লাব লিভারপুলের হয়ে দারুণ ছন্দে ছিলেন মানে। আর তা দেখেই গত বছর তিন বছরের চুক্তিতে সেনেগালের তারকা ফুটবলারকে দলে ভিড়িয়েছিল বায়ার্ন কর্তারা।  বুন্দেশলিগায় নিজের অভিষেক ম্যাচে গোলও পেয়েছিলেন মানে। কিন্তু কাতার বিশ্বকাপের মুখেই মারাত্মক চোট পান এই ফুটবলার। ভেরডার ব্রেমেনের বিপক্ষে চোট পাওয়ার কারণে বিশ্বকাট খেলার স্বপ্ন শেষ হয়ে যায়। বায়ার্নের হয়েও ৯টি ম্যাচ মিস করেন মানে। দলের হয়ে ৩৮ ম্যাচে জার্সি গায়ে নেমে গোল করেছেন মাত্র ১২টি। প্রত্যাশার ধারেকাছে পৌঁছতে পারেননি সেনেগাল তারকা।

মাঠে নেমে নিজেকে যেমন মেলে ধরতে পারেননি, তেমনই মাঠের বাইরেও বিতর্কে জড়িয়েছেন মানে। জার্মান ফরোয়ার্ড লিরয় সানেকে ঘুষি মেরে ঠোঁট ফাটানোর ঘটনায় তাঁকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছিল বায়ার্ন কর্তৃপক্ষ। জার্মান পত্রিকা ‘কিকার’ জানিয়েছে, সেনেগাল তারকাকে ছেড়ে দেওয়ার জন্য যে অর্থ বাঁচবে তা ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনকে কেনার জন্য খরচ করতে চাইছে জার্মানের বিখ্যাত ক্লাবটি।

Published by:

Share Link:

More Releted News:

গেইলের রেকর্ড ভাঙলেন সুদর্শন, বেঙ্গালুরুকে ২০৬ রানের লক্ষ্য দিল গুজরাত

৯৫৭ উইকেট, ২৫,৯৭৩ রান ঝুলিতে, নিষিদ্ধ হয়েই সন্ন্যাস নিলেন এই ইংলিশ ক্রিকেটার

শনিবার রাজস্থানের বিরুদ্ধে খেলবেন কামিন্স? বড় ইঙ্গিত হায়দরাবাদের অধিনায়কের

আইপিএলে একটি ম্যাচও খেলবেন না ধোনি? আসল সত্যি জানিয়ে দিলেন CSK কোচ

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ