টাইগারদের টেস্ট অধিনায়কত্ব ফিরে পেলেন শান্ত, ২ বছরের জন্য দায়িত্ব

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তাদের স্বেচ্ছাচারিতার প্রতিবাদ জানাতে স্বেচ্ছায় ছেড়ে দিয়েছিলেন জাতীয় দলের টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব। খানিকটা নতজানু হয়ে সেই নাজমুল হোসেন শান্তকেই টাইগারদের টেস্ট সেনাপতির দায়িত্ব দিলেন বিসিবির হর্তা-কর্তা-বিধাতারা। তবে একটি মাত্র সিরিজের জন্য নয়, আগামী দুই বছর টেস্ট অধিনায়ক হিসাবে নিয়োগ করা হয়েছে শান্তকে। শনিবার (১ নভেম্বর) বিসিবির তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের প্রভাব পড়ে ক্রিকেটেও। দেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান গত ১৬ মাসের বেশি সময় ধরে কার্যত নির্বাসনে রয়েছেন। ২০২৩ সালে মুমিনুল হকের পর টেস্ট দলের অধিনায়কত্ব পান শান্ত। এখন পর্যন্ত ১৪ টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। কিন্তু বিসিবি কর্তাদের সঙ্গে মতবিরোধের কারণে চলতি বছরে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন শান্ত। এরপর আর কোনও টেস্ট খেলেনি বাংলাদেশ। আগামী মাসে ঘরের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে টাইগাররা। আর ওই সিরিজে কে টাইগারদের অধিনায়কের দায়িত্ব পাবেন, তা নিয়ে গত কয়েকদিন ধরে জল্পনা চলছিল।

টেস্ট অধিনায়ক হিসাবে একদিনের দলের অধিনায়কত্ব সামলানো মেহেদী হাসান মিরাজ ও টি টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাসের কথা ভেবেছিলেন বিসিবির নির্বাচকরা। যদিও মিরাজের অধিনায়কত্বে খুব একটা খুশি নন তাঁরা। তাছাড়া টি টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাসের ধারাবাহিকতার প্রচণ্ড অভাব রয়েছে। তিনি দলে নিয়মিত নন। শেষ পর্যন্ত সব জল্পনার অবসান ঘটিয়ে টাইগারদের লাল বলের নেতৃত্ব শান্তর কাঁধেই তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন নির্বাচকরা। ২০২৫-২০২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন তিনি।

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক