ক্রিকেটারদের দাবি মানল বাংলাদেশ বোর্ড, ‘রাজাকার’ মোল্লা নাজমুলকে গলা ধাক্কা দিল

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিদ্রোহী  ক্রিকেটারদের কাছে আত্মসমর্পণ করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গলা ধাক্কা দিয়ে তাড়ানো হল পাকিস্তানি ‘দালাল’ তথা রাজাকার এম নাজমুল ইসলামকে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিসিবির পরিচালকদের এক জরুরি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, ‘পাকিস্তানি এজেন্ট নাজমুল ইসলামকে সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে।’ ইতিমধ্যেই বিদ্রোহী ক্রিকেটারদের সংগঠন ‘কোয়াবের’ পদাধিকারীদের কাছে ওই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। যদিও বিদ্রোহী ক্রিকেটাররা দাবি জানিয়েছেন, ‘জনসমক্ষে এসেই রাজাকার নাজমুলকে হটানোর ঘোষণা করতে হবে বিসিবির পরিচালকদের।’ সেই দাবি মেনে বিকেলে বিসিবির তরফে এক প্রেস বিবৃতিতে জানানো হয়, ‘এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।’

দেশের সর্বকালীন সেরা ক্রিকেটার তামিম ইকবালকে ভারতীয় দালাল আখ্যা দেওয়ার পাশাপাশি নাজমুল হোসেন শান্ত-সহ বাংলাদেশের ক্রিকেটারদের যোগ্যতা নিয়েও ব্যঙ্গ করেছিলেন জামায়েত ইসলামী নেতা তথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এম নাজমুল ইসলাম। আর তাতেই ক্ষোভে ফেটে পড়েন বাংলাদেশের ক্রিকেটাররা। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) রাতেই ক্রিকেটারদের সংগঠন ‘কোয়াব’ এর তরফে বিসিবিকে চরম হুঁশিয়ারি দিয়ে জানানো হয়, যতক্ষণ না পর্যন্ত ‘পাকিস্তানি দালাল’ নাজমুলকে বোর্ড থেকে তাড়ানো হবে, ততক্ষণ পর্যন্ত মাঠে নামবেন না কোনও ক্রিকেটার।সব ধরনের খেলা বয়কট করা হবে।’

বিপদের গন্ধ পেয়েই রাতে কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন-নাজমুল হোসেন শান্ত-নুরুল হাসান সোহান সহ কোয়াবের পদাধিকারীদের সঙ্গে বৈঠক করেন বিসিবির তিন পরিচালক। কিন্তু তাতে কোনও সমাধান সূত্র বের হয়নি। নিজেদের দাবিতে অনড় থাকেন ক্রিকেটাররা। এদিন মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ঢাকা পর্বের দুটি ম্যাচ হওয়ার কথা ছিল। দুপুর একটায় মুখোমুখি হওয়ার কথা ছিল চট্টগ্রাম ও নোয়াখালীর। কিন্তু দু’দলের একজন ক্রিকেটারও মাঠে হাজির ছিলেন না। বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরুর পরে এমন লজ্জায় আগে কখনও পড়তে হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। খেলোয়াড়দের অনড় মনোভাবকে সমর্থন জানান বিসিবির একাধিক পরিচালক। শেষ পর্যন্ত অনলাইনে জরুরি বৈঠকে বসে বিসিবি পরিচালকরা সিদ্ধান্ত নেন, পাকিস্তানি ‘দালাল’ মোল্লা নাজমুলকে সব দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে।

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

শিক্ষার মানে কড়া নজর! রাজ্যে ২০৫টি বিএড কলেজে আপাতত বন্ধ ভর্তি প্রক্রিয়া

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

গাড়ির দরজা খুলতে মিলল যুবকের মৃতদেহ, কসবায় চাঞ্চল্য

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই

৫০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েও বিতর্কে জড়ালেন পরীমণি

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, নিহত কমপক্ষে ২, আহত একাধিক

যুদ্ধবাজ ট্রাম্প ভোটে ধাক্কা খেতেই লক্ষ্মীবারে চাঙ্গা ভারতের শেয়ার বাজার

‘আপনার মেয়েকে খুন করেছি’, শাশুড়িকে ফোনে জানাল গুণধর জামাই

নবদ্বীপে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই যুবক

ফের রক্তাক্ত PoK, সাধারণ নাগরিকদের বাড়িতে পাক সেনার ড্রোন হামলায় মৃত ৩ , আহত ১৮