চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিতদের স্ত্রীকে সঙ্গে নিয়ে থাকার অনুমতি দিল বোর্ড, তবে রয়েছে শর্ত

Share:

নিজস্ব প্রতিনিধি : চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই সুখবর দিল বোর্ড। স্ত্রীকে সঙ্গে নিয়ে থাকতে পারবেন রোহিত-বিরাটরা! চ্যাম্পিয়ন্স ট্রফির একটি ম্যাচে স্ত্রী-পরিবারের থাকার অনুমতি দেওয়া হচ্ছে। সূত্রের খবর, চ্যাম্পিয়ন্স ট্রফির একটি ম্যাচের জন্য দুবাইয়ে যাওয়ার অনুমতি পাবেন অনুষ্কা-ঋতিকারা। তবে কোন ম্যাচ, তা এখনও জানা যায় নি। তবে এর সঙ্গে কঠিন শর্তও দিয়েছে বোর্ড। তা হল খেলোয়াড়রা তাদের পরিবারের সদস্যদের কেবল একটি ম্যাচের জন্য সঙ্গে রাখতে পারবেন। এরপর বোর্ড ব্যবস্থা করবে।

অজি সফরে ব্যর্থতার পর কড়া পদক্ষেপ নিয়েছিল বিসিসিআই। এর আগে, বোর্ড ৪৫ দিনের বেশি বিদেশ সফরে খেলোয়াড়দের সঙ্গে পরিবারের সদস্যদের থাকার জন্য মাত্র দুই সপ্তাহের সময়সীমা দিয়েছিল। ১৪ দিনের বেশি তারা থাকতে পারবে না বলে জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পাশাপাশি ব্যক্তিগত কর্মীদের উপর বিধিনিষেধ এমনকী বিজ্ঞাপনের শুটিংও বন্ধ করার নির্দেশ দিয়েছিল।

উল্লেখ্য, ১৫ তারিখ মুম্বই থেকে সরাসরি দুবাইয়ের বিমান ধরেন টিম ইন্ডিয়ার সদস্যরা। ২০ তারিখ বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরু করবে। তার আগে কোনও প্রস্তুতি ম্যাচ খেলবে না। তারপরই মহারণ। পাকিস্তানের সঙ্গে ভারতের পরবর্তী ম্যাচ ২৩ ফেব্রুয়ারি। চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল ৯ মার্চ। সব মিলিয়ে সফর খুব বেশিদিনের নয়। মাত্র তিন সপ্তাহের। ফলে ভারতীয় ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের সঙ্গে পরিবারের যাওয়ায় সম্মতি মাত্র এক ম্যাচের জন্যই দিচ্ছে বলেই খবর।

২০০ কোটির বেশি আয়কর জমা দিয়েছেন টুলু! ‘পাথরসম্রাটের’ সম্পত্তির উৎসের খোঁজে তদন্তকারীরা

গরম ভাতে অমৃত! দুপুরের ভোজে বানিয়ে নিন ভেটকির কাঁটা চচ্চড়ি, রইল রেসিপি

বিয়ের জন্য চাপ! প্রেমিক-ভাগ্নেকে নৃশংসভাবে খুন মামির

মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস ব্রিজভূষণ

‘বহু নেতা কোটি কোটি টাকা নিয়ে বিজেপিতে ঢোকার চেষ্টা করছেন’, বিস্ফোরক দিলীপ

শান্তিপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা, লরির ধাক্কায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

রেললাইনের ধার থেকে উদ্ধার যুবক-যুবতীর দেহ,দুর্ঘটনা নাকি অন্য রহস্য? তদন্তে পুলিশ

উমেশ রাইয়ের সম্পর্কে তথ্য পাচারের অভিযোগ! এসটিএফের জালে জঙ্গি হামিমের সহযোগী

সকাল থেকেই চড়া রোদ, বেলা বাড়লেই প্রবল দুর্যোগের আশঙ্কা, ভিজবে কলকাতাও

কমনওয়েলথ গেমসে কটা পদক এল ভারতের ঝুলিতে? কারা করলেন বাজিমাত, পডুন বিস্তারিত….

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আরেক ম্যানেজার গ্রেফতার, জেরায় তদন্তকারীদের হাতে চাঞ্চল্যকর তথ্য

মালদহে গভীর রাতে অভিযানে উদ্ধার প্রায় ২ কোটি ৪০ লক্ষ টাকা, গ্রেফতার ৩

শ্রীলঙ্কা সিরিজে বুমরাহের পরিবর্তে প্রথমবার ভারতীয় দলে এলেন তরুণ বোলার