এই মুহূর্তে

আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করল বিসিসিআই, কারণ কী?

নিজস্ব প্রতিনিধি: হাতে আর মাত্র ২ দিন বাকি। ২৮ মার্চ থেকে শুরু আইপিএল তথা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। যার জন্যে গোটা বছর অপেক্ষা করে থাকেন ক্রিকেট প্রেমীরা। যদিও গত বছর ‘অপেরাশেন সিঁদুর’-এর কারণে আইপিএলের শেষ হতে অনেক দেরি হয়েছিল। যেখানে ১৮ বছর পর জিতেছিল বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এক বছর কাটিয়ে আবারও শুরু হতে চলেছে আইপিএল। আগে ২৬ মার্চ প্রতিযোগিতার দিন ধার্য করা হয়েছিল, কিন্তু তা পিছিয়ে দেওয়া হয়। ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে, আইপিএলের উদ্বোধনী ম্যাচ হবে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। যেখানে গতবছর RCB-র জয় উদযাপনে গিয়ে বিপুল ভিড়ে পদপিষ্টে মারা গিয়ে ছিলেন ১১ জন। সেই কারণে এ বছর আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হবে না।

নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতেই এ বছর আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। তবে, বিসিসিআই এবং আইপিএল গভর্নিং কাউন্সিল ঠিক করেছে, ফাইনালের দিন, অর্থাৎ ৩১ মে জমকালো সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন হবে। যেখানে বলিউড সেলিব্রিটিদের আমন্ত্রণ জানানো হবে। বিষয়টি বোর্ড সচিব দেবজিৎ শইকীয়া একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন। তাঁর কথায়, গত ৪ জুনের মর্মান্তিক ঘটনার কারণে আইপিএলের শুরুর দিন কোনও অনুষ্ঠানের আয়োজন হবে না। দুর্ঘটনায় প্রয়াতদের প্রতি শ্রদ্ধা জানাতেই বিসিসিআই এ বার উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করেছে।

তবে, ফাইনালের দিন একটি বড় অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে। প্রতি বছরেই আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে একাধিক চমক থাকে। সেলিব্রিটিরদের নাচে-গানে জমজমাটভাবে শুরু হয় আইপিএল। কিন্তু গতবছর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর জয় উদযাপনে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার কারণেই এ বছর আইপিএল উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করল বিসিসিআই। এর আগে ২০১৯ সালে পুলওয়ামা হামলায় প্রায় ৪০ জন সিআরপিএফ জওয়ান নিহত হওয়ার পরেও বিসিসিআই আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করেছিল। সে বার উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বরাদ্দ অর্থ নিহতদের পরিবারকে দান করা হয়েছিল।আগামী শনিবার আইপিএলের উদ্বোধনী ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

IPL সম্প্রচার নিয়ে বড় সিদ্ধান্ত নিল তারেকের সরকার, বাংলাদেশে দেখা যাবে খেলা?

IPL-এর ইতিহাসে সর্বকালের ১০ রেকর্ড যা আজও ভাঙা অসম্ভব, জানুন বিস্তারিত

IPL-এর উদ্বোধনী ম্যাচে আজ মুখোমুখি RCB-SRH, দুই দলের প্রথম একাদশে কারা?

সোনি লিভ বা অ্যামাজন প্রাইম নয়, সরাসরি এখানে দেখা যাবে আইপিএল ২০২৬

PSL-এ সাদা বল গোলাপি হওয়া নিয়ে কটাক্ষ প্রাক্তন পাক ক্রিকেটারের

IPL-এর এই নিয়ম নিয়ে শোরগোল! প্রশ্ন তুললেন গিল, অবস্থান জানাল BCCI

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ