আইপিএলে ‘গার্লফ্রেন্ড সংস্কৃতি’ নিয়ে কড়া হচ্ছে BCCI, আসছে নতুন নিয়ম

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেটারদের সঙ্গে তাঁদের সঙ্গী বা প্রেমিকারাও বিভিন্ন জায়গা সফর করেন। সম্প্রতি  একাধিক জায়গায় ক্রিকেটারদের ব্যক্তিগত সঙ্গীদের মাঠে ও টিম হোটেলে দেখা গিয়েছে। তাঁদের অতিরিক্ত উপস্থিতি নিয়ে প্রশ্ন ওঠার পরই নতুন নিয়ম আনতে চলেছে বিসিসিআই। রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের আইপিএলে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে তাঁদের মহিলা বান্ধবী বা ব্যক্তিগত সঙ্গীদের সঙ্গে বারবার দেখা গিয়েছে। এর জেরে ড্রেসিংরুমের পরিবেশ, টিমের নিয়ম এবং ম্যাচ প্রস্তুতিতে প্রভাব পড়ছে বলে মনে করছে বোর্ড। তাই এবার এই ‘গার্লফ্রেন্ড সংস্কৃতি’ (girlfriend culture) নিয়ে কড়া হচ্ছে BCCI। আনা হচ্ছে নতুন নিয়ম।

জানা গিয়েছে, আইপিএল চলাকালীন নির্দিষ্ট কিছু ক্রিকেটারের তাঁদের প্রেমিকাদের সঙ্গে নিয়ে যেভাবে জনসমক্ষে উপস্থিত হয়েছেন তা নিয়ে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (BCCI) বেশ অসন্তুষ্ট। হার্দিক পাণ্ড্যে, যশস্বী জয়সওয়াল, ইশান কিশাণ এবং আর্শদীপ সিং-এর মতো ক্রিকেটাররা দলের বাসে চড়ে যাতায়াত করেন এবং দলের জন্য নির্ধারিত হোটেলে থাকেন। সেখানেই তাঁদের প্রেমিকা বা বান্ধবীদের দেখা গিয়েছে। এর পরিপ্রেক্ষিতে, টি-টোয়েন্টি লিগে এই ‘গার্লফ্রেন্ড সংস্কৃতি’ নিষিদ্ধ করার লক্ষ্যে নতুন নিয়ম আনতে চলেছে BCCI । বোর্ডের আশঙ্কা, এই প্রবণতা অব্যাহত থাকলে ভবিষ্যতে বড় কোনো সমস্যার তৈরি হতে পারে।

বিসিসিআই-এর এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেছেন, “এখনই যদি এর রাশ টেনে না ধরা হয়, তবে ভবিষ্যতে এটি বড় ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে। আমরা এমন সব ঘটনার সাক্ষী হচ্ছি, যেখানে খেলোয়াড়দের টিম বাসকে তাঁদের বান্ধবীদের জন্য অপেক্ষা করানো হচ্ছে এবং তাঁরা খেলোয়াড়দেরই হোটেলে থাকছেন।” ওই কর্মকর্তা আরও জানান, দুর্নীতি দমন ইউনিটের (ACU) কয়েকজন কর্মকর্তা নাকি খেলোয়াড়দের প্রেমিকাদের তাদের সঙ্গে থাকার অনুমতি দিয়েছিলেন।  তার কথায়, “এই নিয়মটি কোথা থেকে এল, তা আমার জানা নেই। বিসিসিআই-এর আনুষ্ঠানিক নীতিমালায় এমন কোনো বিধান নেই। আমরা কেবল সুনির্দিষ্ট নির্দেশিকা মেনে স্ত্রী ও পরিবারের সদস্যদেরই থাকার অনুমতি দিয়ে থাকি। কে বা কারা এমন অনুমোদনের অনুমতি দিয়েছিল, তা আমাদের খতিয়ে দেখতে হবে।” 

যেহেতু  খেলোয়াড়দের সঙ্গীরা সমাজমাধ্যমে পরিচিত এবং  সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তাই বোর্ড আশঙ্কা করছে যে, কোনও  সংবেদনশীল তথ্য হয়তো অনিচ্ছাকৃতভাবে ফাঁস হয়ে যেতে পারে। বিসিসিআই তাদের পরবর্তী বৈঠকেই এই বিষয়টি সুরাহা করতে এবং লিগের মধ্যে প্রচলিত “গার্লফ্রেন্ড সংস্কৃতি” (girlfriend culture) প্রসঙ্গে কঠোর নির্দেশিকা জারি করতে  পারে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই নিয়মাবলি কেবল আইপিএল-এর ক্ষেত্রেই নয়, বরং আন্তর্জাতিক সফরের সময় ভারতীয় জাতীয় দলের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। 

‘আরও আনন্দ দেব’, পেনাল্টি মিসের পরে সমর্থকদের প্রতিশ্রুতি মেসির

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

৬৬ বছর ধরে বদলানো হয়নি রান্নার তেল, রেস্তোরাঁর আজব দাবিতে শোরগোল নেটমহলে

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই