বোর্ড প্রেসিডেন্ট কে সৌরভ নাকি হরভজন? শনিবার অমিত শাহের বাড়িতে জরুরি বৈঠক

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) দখল করতে কোমর কষে ঝাঁপালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বোর্ডের শীর্ষ পদে যাতে বিজেপির ইয়েসম্যানরা আসীন হন সেই লক্ষ্য নিয়ে ইতিমধ্যে ঘুঁটি সাজাতে শুরু করেছেন পদ্ম শিবিরের চাণক্য। সূত্রের খবর, বিসিসিআইয়ের শীর্ষ পদে কারা বসবেন তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী শনিবার (২০ সেপ্টেম্বর) নিজের বাসভবনে এক জরুরি বৈঠক ডেকেছেন তিনি। ওই বৈঠকে বিসিসিআইয়ের শীর্ষ কর্তাদের পাশাপাশি বিজেপির বেশ কয়েকজন প্রথম সারির নেতাও থাকবেন।

আগামী ২৮ সেপ্টেম্বর মুম্বইয়ে বসছে বোর্ডের বার্ষিক সাধারণ সভা। ওই সভাতেই বোর্ডের পরবর্তী পদাধিকারীরা নির্বাচিত হবেন। যদিও কে পরবর্তী প্রেসিডেন্ট হন, তা নিয়েই সবচেয়ে বেশি আগ্রহ। সূত্রের খবর, প্রেসিডেন্ট পদে লড়তে পারেন প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, হরভজন সিংহ, কিরণ মোরে ও রঘুরাম ভাট। ইতিমধ্যেই সিএবি থেকে সৌরভ, পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে হরভজন, গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে কিরণ মোরে বার্ষিক সভায় প্রতিনিধিত্ব করার জন্য নথিভুক্ত হয়েছেন। ২০১৯ সালে বোর্ড প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছিলেন কলকাতার ‘মহারাজ’ হিসাবে পরিচিত সৌরভ গঙ্গোপাধ্যায়। ২০২২ সালে তিনি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে আগ্রহী ছিলেন। কিন্তু সেক্ষেত্রে বাধ সেধেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২০২১ সালের বিধানসভা ভোটে বাংলায় বিজেপির হয়ে প্রচারে নামতে রাজি না হওয়ার কারণেই সৌরভের উপরে রাজরোষ নেমে এসেছিল মনে করেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। মহারাজের পরিবর্তে বোর্ড প্রেসিডেন্ট হিসাবে বেছে নেওয়া হয় বিশ্বকাপজয়ী প্রাক্তন ক্রিকেটার রজার বিন্নিকে। তবে ৭০ বছর পেরিয়ে যাওয়ায় ইতিমধ্যেই বোর্ডের শীর্ষ পদ থেকে সরে যেতে হয়েছে তাঁকে।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বিসিসিআই প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আলোচনার জন্য অমিত শাহ’র  অফিসে ডাক পড়েছে সৌরভ, কিরণ মোরে, হরভজনদের। আগামী শনিবার ওই বৈঠক হবে। ভারতের পরবর্তী প্রেসিডেন্ট সৌরভ, হরভজন হবেন নাকি আলোচনার বাইরের কোন নাম দায়িত্ব পেয়ে যাবেন, তা ওই বৈঠকে চূড়ান্ত হতে পারে।

 

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন রেল প্রতিমন্ত্রী রভনীত সিংহ বিট্টু

বর্ষায় সারাক্ষণ ক্লান্ত লাগছে? অবহেলা নয়, কারণ হতে পারে এই ৫ শারীরিক সমস্যা

কারি পাতার জাদুকরী গুণ, রোজ খেলেই হবে ৫টি দুর্দান্ত উপকার

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

রোজকার এই অভ্যাসগুলোই দ্রুত বুড়িয়ে দিতে পারে আপনার মস্তিষ্ক! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ১২ সেনা জওয়ান-সহ নিহত ১৫

মেরামতির জন্য রবিতে ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়াতে হবে, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে